বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে দূতাবাসের সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে দূতাবাসের সতর্কবার্তা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ভ্রমণের আগে ভিসার ধরন ও এর আওতায় অনুমোদিত কার্যক্রম সম্পর্কে নিশ্চিত হওয়ার পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। বিশেষ করে বি১/বি২ ভিজিটর ভিসায় ব্যবসায়িক বৈঠক ও চুক্তি নিয়ে আলোচনা করা গেলেও চাকরি বা কর্মসংস্থানমূলক কাজে যুক্ত হওয়া যাবে না বলে সতর্ক করেছে দূতাবাস।

বুধবার (২৮ অক্টোবর) দূতাবাসের প্রকাশিত এক বার্তায় এ পরামর্শ দেওয়া হয়।

বার্তায় বলা হয়, বি১/বি২ ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে ব্যবসায়িক বৈঠকে অংশ নেওয়া এবং ব্যবসায়িক চুক্তি নিয়ে আলোচনা করার সুযোগ রয়েছে। তবে দেশটিতে চাকরি বা কর্মসংস্থানমূলক কাজে যুক্ত হতে হলে সংশ্লিষ্ট কাজের উপযোগী আলাদা ভিসা নিতে হবে।

দূতাবাসের বার্তায় ভ্রমণের আগে ভিসাসংক্রান্ত নিয়মকানুন জেনে নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ভিসার শর্ত মেনে চলা এবং অনুমোদিত কাজেই সেটি ব্যবহার করার দায়িত্ব ভিসাধারীর নিজের।

যুক্তরাষ্ট্রে যাওয়ার উদ্দেশ্য অনুযায়ী সঠিক ভিসা নির্বাচন করা গুরুত্বপূর্ণ। ভিজিটর ভিসায় ব্যবসায়িক আলোচনা বা বৈঠকে অংশ নেওয়ার অনুমতি থাকলেও এই ভিসা সাধারণ চাকরি বা অনুমোদনহীন কর্মসংস্থানমূলক কার্যক্রমের অনুমতি দেয় না।

তাই ভ্রমণের পরিকল্পনা করার আগে ভিসার শর্ত, অনুমোদিত কার্যক্রম এবং কাজের জন্য প্রযোজ্য ভিসার ধরন সম্পর্কে নিশ্চিত হওয়ার পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস। এতে ভিসার শর্ত লঙ্ঘনজনিত জটিলতা এড়ানো সম্ভব হবে।

বিষয়:দূতাবাস যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে ভ্রমণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…