বাংলাদেশ

ঢাকা মেডিকেলে সাংবাদিকের সঙ্গে কথা বলা ‘নিষেধ’

পরিচালকের নোটিশ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে রোগী ও দর্শনার্থীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের প্রবেশদ্বার, যেখানে রোগী ও দর্শনার্থীরা অবস্থান করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এখন থেকে গণমাধ্যমে সাক্ষাৎকার বা বক্তব্য দিতে পারবেন না। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এ বিষয়ে একটি নোটিশ দিয়েছেন।

গত সপ্তাহের মঙ্গলবার (৪ জুন) এ নোটিশ দেওয়া হয়। বিষয়টি জানাজানি হয় শনিবার (৮ জুন)।

নোটিশে বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আগত বিভিন্ন ইলেক্ট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার প্রতিনিধির সঙ্গে এ হাসপাতালে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সাক্ষাৎকার বা বক্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।

এ বিষয়ে ঢামেকে কর্মরত কয়েকজন কর্মকর্তা বলেন, এর আগেও হাসপাতালে বেশ কয়েকজন পরিচালক এসেছেন। তারা এ ধরনের কোনো নোটিশ দেননি। বর্তমান পরিচালক এ ধরনের নোটিশ কেন দিলেন এ বিষয়ে আমরা কিছু বলতে পারছি না। এটার জবাব তিনিই ভালো দিতে পারবেন।

এই চিঠিটি যেদিন পরিচালক ইস্যু করেন সেদিন ঢাকা মেডিকেল থেকে নবজাতক চুরির অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা একটি মামলা দায়ের করেন শাহবাগ থানায়। তবে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে ক্যামেরার সামনে কথা বলেননি হাসপাতালের পরিচালক।

বিষয়:ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালকের নোটিশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…