এশিয়ার শীর্ষ ধনী এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের প্রধান মুকেশ আম্বানির রিলায়েন্সের পর্ষদে এবার তার ৩ সন্তান নিয়োগ পেয়েছেন।
ভবিষ্যতে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কাণ্ডারী হতে যাচ্ছেন তার ৩ সন্তান ইশা, আকাশ ও অনন্ত আম্বানি। শেয়ারহোল্ডারদের অনুমোদনের পর তারা বোর্ডে যোগ দেবেন। আম্বানির ৩ সন্তান এখন গ্রুপের অন্যান্য কোম্পানির পরিচালনা পর্ষদে আছেন।
মুকেশ আম্বানি এক বিবৃতিতে বলেছেন, সিনিয়র নেতাদের অভিজ্ঞতা এবং নতুন নেতাদের উচ্চাকাংখার সমন্বয়, রিলায়েন্সের সাফল্যে নতুন এক অধ্যায় লিখবে।
তিনি আরও বলেন, ৩ সন্তানের মধ্যে তার ও তার পিতার ছায়া দেখতে পাচ্ছেন তিনি।
আম্বানি গ্রুপের তেল, টেলিকম, রাসায়নিক, প্রযুক্তি, ফ্যাশন ও খাবারের ব্যবসা রয়েছে।








