চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছেলের বিয়ের অনুষ্ঠানে মুকেশ আম্বানির কথায় মুগ্ধ সবাই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৯ অপরাহ্ণ ১৩, জুলাই ২০২৪
আন্তর্জাতিক
A A

ভারতের মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি ১২ জুলাই শিল্পপতি বীরেন মার্চেন্ট এবং শায়লা মার্চেন্টর মেয়ে রাধিকা মার্চেন্টের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন। প্রায় তিন মাস ব্যাপী চলা অনুষ্ঠানের পর শুভ পরিণয় সম্পন্ন হলো রাধিকা এবং অনন্তের।

অনন্ত এবং রাধিকার বিবাহ বাসরে উপস্থিত ছিলেন ভারতের একাধিক নামিদামি ব্যক্তিত্বরা। বলিউড থেকে ক্রিকেট, আম্বানি পরিবারের বিবাহ বাসরে যেন বসেছিল চাঁদের হাট। এই বিবাহ অনুষ্ঠানের বিভিন্ন ছবি এবং ভিডিওর মধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, মুকেশ আম্বানি উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে রেখেছেন বক্তৃতা।

উপস্থিত অতিথি বর্গের উদ্দেশ্যে মুকেশ আম্বানি বলেন, ‘শুভ সন্ধ্যা আপনাদের সকলকে। এখানে উপস্থিত আমার পরিবার, বন্ধু এবং অতিথিদের (বিশেষ করে যারা দূর থেকে এসেছেন), তাদের সকলকে জানাই ধন্যবাদ। আপনাদের সকলকে প্রণাম জানাই এবং স্বাগত জানাই আজকের এই অনুষ্ঠানে।’

মুকেশ আম্বানি বলেন, ‘ভারতে বিয়ে হল এমন একটি রীতি যেখানে শুধুমাত্র দুটি মানুষ নয়, দুটি পরিবারের মিলন। অনন্ত এবং রাধিকার বিয়ে হল আমাদের পরিবারের এই প্রজন্মের শেষ বিয়ে। তবে নীতা এবং আমার পক্ষ থেকে আপনাদের সকলের কাছে ক্ষমা চাইছি, কারণ প্রত্যেককে স্বাগত জানানো হয়তো আমাদের পক্ষে সম্ভব হয়নি।’

তিনি বলেন, ‘আমি ভীষণ খুশি হয়েছি আপনাদের সকলকে দেখে, আপনারা সবাই আনন্দ করছেন, আপনারা বরযাত্রী হয়ে নাচও করেছেন। সব মিলিয়ে আপনারা যে আমাদের এই পরিবারের বিবাহ অনুষ্ঠানে সামিল হয়েছেন, তাতে আমি ভীষণ খুশি।’

সবশেষে তিনি বলেন, ‘আজ অনন্ত এবং রাধিকাকে আশীর্বাদ করবেন তাদের পিতামহ, পিতামহী। যারা আমাদের সঙ্গে রয়েছেন তারাও যেমন আশীর্বাদ করবেন, যারা আমাদের মধ্যে আজ নেই, তারাও আশীর্বাদ করবেন অনন্ত এবং রাধিকাকে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই রাধিকা এবং অনন্ত সুখে, শান্তিতে, সফলতার সঙ্গে জীবন কাটাক।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্ত-রাধিকার বিয়েমুকেশ আম্বানিসাতপাকে বাঁধা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

আমার বন্ধু মহা যাদু জানে- বলা কি খুব সহজ? 

জুলাই ২৭, ২০২৬

আলোচনার সুযোগ দিতে ইরানে হামলা স্থগিত করেছেন ট্রাম্প

জুলাই ২৭, ২০২৬

প্রশ্নফাঁস বিতর্কের পর পরীক্ষা ব্যবস্থা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা নরেন্দ্র মোদির

জুলাই ২৭, ২০২৬

দীর্ঘ বিরতির পর আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

জুলাই ২৭, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT