ক্রিকেট

আচরণবিধি ভাঙায় তানজিমের শাস্তি

বাংলাদেশ ক্রিকেটার বল হাতে প্রস্তুত, মাঠে খেলায় মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটার বল হাতে প্রস্তুত, মাঠে খেলায় মনোযোগী, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আচরণবিধি ভাঙার দায়ে তানজিম হাসান সাকিবকে শাস্তি দিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। বাংলাদেশের তরুণ ডানহাতি পেসারের ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। মিলেছে ডিমেরিট পয়েন্টও।

সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার তানজিমকে তিরস্কার করার বিষয়টি জানিয়েছে আইসিসি। আগেরদিন টি-টুয়েন্টি বিশ্বকাপে নেপালের বিপক্ষে গ্রুপপর্বে বাংলাদেশের শেষ ম্যাচে আচরণবিধি লঙ্ঘন করেছিলেন ২১ বর্ষী পেসার।

নেপালের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচের ঘটনা। নিজের তৃতীয় ওভারে ২ উইকেট শিকারের পর অধিনায়ক রোহিত পাউডেলের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান তানজিম। একপর্যায়ে রোহিতকে হাত দিয়ে ধাক্কা দেন। দুজনের মাঝে চলে আসেন আম্পায়ার। তানজিমের আক্রমণাত্মক ভঙ্গি ও ধাক্কা দেয়াটা খেলোয়াড়সুলভ আচরণ মনে করেননি আইসিসির ম্যাচ অফিশিয়ালরা।

 

View this post on Instagram

 

A post shared by ICC (@icc)

আচরণবিধির লেভেল-১ ও ২.১২ ধারা ভাঙায় তাকে ১ ডিমেরিট পয়েন্ট ও ১৫ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয়েছে। শাস্তি মেনে নেয়ায় কোনো শুনানির প্রয়োজন হয়নি।

ওই ম্যাচে দুর্দান্ত বোলিং করেন তানজিম। ৪ ওভারে কেবল ৭ রান দিয়ে নেন ৪ উইকেট। ১০৬ রানের পুঁজি নিয়েও ২১ রানের জয়ে সুপার এইটের টিকিট কাটে বাংলাদেশ।

বিষয়:টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ তানজিম নেপাল রোহিত সাকিব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…