চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক নজরে সুপার এইটে বাংলাদেশের প্রতিপক্ষ, সময়-সূচি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৫ পূর্বাহ্ণ ১৭, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের ৭ দল নিশ্চিত হয়ে ছিল রোববারের মধ্যে। অপেক্ষা ছিল ‘ডি’ গ্রুপের দ্বিতীয় দলটির, যেখানে সম্ভাবনায় এগিয়ে ছিল বাংলাদেশ। শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসকে হারিয়ে কাজটা এগিয়ে রেখেছিল টিম টাইগার্স। নেপালের বিপক্ষে শেষ ম্যাচে জিতে আসরের অষ্টম দল হিসেবে সুপার এইট নিশ্চিত করেছে লাল-সবুজের দল। বাকি সাত দল- ভারত, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও সাউথ আফ্রিকা।

সেন্ট ভিনসেন্টে সোমবার ভোরে নেপালের মুখোমুখি হয়েছে নাজমুল হোসেন শান্তর দল। ম্যাচে ২১ রানে জিতে নির্বিঘ্নে সুপার এইটে পা রেখেছে বাংলাদেশ।

আইসিসি বিশ্বকাপ শুরুর আগেই র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে প্রতি গ্রুপের ১ ও ২ নম্বর দলের অবস্থান নির্ধারণ করে দিয়েছে। সে অনুযায়ী গ্রুপ ‘এ’ থেকে ‘এ-১’ হয়েছে ভারত, ‘এ-২’তে ঠিক করা ছিল পাকিস্তানের নাম। গ্রুপ ‘বি’ থেকে ‘বি-১’ নির্ধারণ করা হয় বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের জন্য এবং ‘বি-২’ ওয়ানডে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার জন্য।

এভাবে গ্রুপ ‘সি’ থেকে ‘সি-১’ নিউজিল্যান্ড ও ‘সি-২’ ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ ‘ডি’ তথা বাংলাদেশের গ্রুপে ‘ডি-১’ সাউথ আফ্রিকা ও ‘ডি-২’ স্থান নির্ধারণ করা ছিল শ্রীলঙ্কার জন্য। গ্রুপপর্বে যে নির্ধারিত দলগুলো সুপার এইটে যেতে পারেনি, তাদের গ্রুপ থেকে অন্য যে দলটি সুপার পর্বে উঠল, সেই দল স্থান নির্ধারণ হয়ে থাকা কোয়ালিফাই করতে না পারা দলের জন্য নির্ধারিত স্থানে বসেছে।

‘ডি’ গ্রুপে পয়েন্ট টেবিলে শীর্ষে সাউথ আফ্রিকা। ৪ ম্যাচে ৪ জয়ে তাদের পয়েন্ট ৮। আগে থেকেই তাদের জন্য নির্ধারিত স্থান ‘ডি-১’। অন্যদিকে ৪ ম্যাচে তিন জয় ও এক হারে বাংলাদেশের পয়েন্ট ৬, অবস্থান দুইয়ে। এই গ্রুপে লঙ্কানদের জন্য আগে থেকে স্থান নির্ধারিত ছিল ‘ডি-২’।

এখন, ‘ডি’ গ্রুপ থেকে সুপার এইটে গেল বাংলাদেশ, এবং শ্রীলঙ্কা ছিটকে গেছে, আর ডাচদের কাগজে-কলমের সম্ভাবনাও থাকেনি, বাংলাদেশ তাই এই গ্রুপ থেকে সুপার এইটে পৌঁছাল ‘ডি-২’ হয়ে। শ্রীলঙ্কার জন্য নির্ধারিত স্থানের দখল নিলো টিম টাইগার্স। যে অনুযায়ী বাংলাদেশ সুপার এইটে উঠে ‘গ্রুপ-১’তে লড়বে।

Reneta

সুপার এইটে ‘গ্রুপ-১’তে পড়ছে টি-টুয়েন্টি ক্রিকেটের পরাশক্তিগুলো। গ্রুপ ‘এ’ থেকে ‘এ-১’ ভারত, গ্রুপ ‘বি’ থেকে ‘বি-২’ অস্ট্রেলিয়া, গ্রুপ ‘সি’ থেকে ‘সি-২’ নিউজিল্যান্ড কোয়ালিফাই করতে না পারার জায়গায় আফগানিস্তান হয়েছে সুপার এইটের ‘গ্রুপ-১’ সঙ্গী। যেখানে চার দল প্রত্যেকের সাথে একটি করে ম্যাচ খেলবে। আর সুপার এইটে ‘গ্রুপ-২’তে থাকছে যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও সাউথ আফ্রিকা।

এক নজরে সুপার এইটের ৮ দল

সুপার এইট গ্রুপ ১: ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও বাংলাদেশ।

সুপার এইট গ্রুপ ২: যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও সাউথ আফ্রিকা।

সুপার এইটে বাংলাদেশের প্রতিপক্ষ-সময়-সূচি

২১ জুন: বাংলাদেশ-অস্ট্রেলিয়া (অ্যান্টিগা, সকাল ৬.৩০ মিনিট)

২২ জুন: বাংলাদেশ-ভারত (অ্যান্টিগা, রাত ৮.৩০ মিনিট)

২৫ জুন: বাংলাদেশ-আফগানিস্তান (কিংসটাউন, সকাল ৬.৩০ মিনিট)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ‘সুপার-এইট’অস্ট্রেলিয়াওয়েস্ট ইন্ডিজটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪তাসকিননেপাল২৪বাংলাদেশ২৪ভারতমোস্তাফিজলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই ২৪: গণ‌অভ্যুত্থান স্মরণে-আমার প্রতিরোধের আগুন

জুলাই ২৮, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি পুরোপুরি প্রস্তুত: ভারপ্রাপ্ত স্পিকার

জুলাই ২৮, ২০২৬

সাউথ আফ্রিকায় আগুনে ৬ বাংলাদেশীর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আহত জুলাই যোদ্ধা সুজনের নবজাতক কন্যার জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

জুলাই ২৮, ২০২৬
বিশ্ব যুব দক্ষতা দিবসের আলোচনায় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর

প্রতি ৪ যুবকের একজন বেকার, প্রশিক্ষণের বাইরে ৪০ শতাংশ

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT