চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাইমন-মাহির ক্যারিয়ারে টার্নিং হতে পারে ‘লাইভ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৩ পূর্বাহ্ণ ০৮, সেপ্টেম্বর ২০২২
বিনোদন
A A

মুক্তি পাচ্ছে সাইমন-মাহি জুটির নতুন সিনেমা ‘লাইভ’। ৯ সেপ্টেম্বর দেশের সিনেমা হলগুলোতে শামীম আহমেদ রনির পরিচালনায় এই সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে।

একটি সত্য ঘটনা নিয়ে নির্মিত লাইভ সিনেমাটি হতে পারে সাইমন-মাহির ক্যারিয়ারের নতুন টার্নিং। এমনটাই মনে করেন ‘পোড়ামন’ খ্যাত এই জুটি।

বুধবার সন্ধ্যায় লাইভ সিনেমার মুক্তি উপলক্ষে রাজধানীর ইস্কাটনের একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এসময় মাহিয়া মাহি বলেন, কাজ করে বুঝেছি সিনেমাটি ভালো হয়েছে। শুটিংয়ে আমি আর সাইমন আলোচলা করতাম- এই লাইভ সিনেমা দিয়ে আমাদের ক্যারিয়ারে বড় একটা টার্নিং আসবে।

সাইমন সাদিক বলেন, একটি দৃশ্যে টানা ১৬ মিনিট অভিনয় করেছিলাম। যা সিনেমায় রাখা হয়েছে। কতটা মনোযোগ দিয়ে কাজ করলে আমার মতো একজন অভিনেতা এটা একবারেই করতে পারে! পুরো গল্পটাই ছিল মনোযোগ দেওয়ার মতো। টিজারে রহস্যের যে ছায়া পাওয়া গেছে পুরো গল্পটাই একবার দেখতে বসলে দর্শক শেষ পর্যন্ত দেখবে।

পরিচালক শামীম আহমেদ রনি বলেন, সিনেমাটির জন্য নায়ক নায়িকা নয়, অভিনেতা অভিনেত্রী চাইছিলাম। সাইমন-মাহি সহ প্রত্যেকেই তাই করেছেন। শুটিংয়ের আগে তাদের ঘুমাতে দিতাম না। ক্যামেরায় যেন না ঘুমানো ফেইস ফুটে ওঠে।

Reneta

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, চিত্রনায়িকা নিপুণ।

নিপুণ বলেন, বাংলাদেশের সিনেমার আবার সুবাস বইছে। আগেই আমি ‘লাইভ’ সিনেমার গল্প শুনেছি। বাস্তব কাহিনী থেকে এই সিনেমা নির্মাণ করা হয়েছে। সবাই সিনেমা হলে এসে লাইভ দেখবেন।

শাপলা মিডিয়া প্রযোজিত সাইকো থ্রিলার ঘরানায় নির্মিত এ ছবিতে আরও অভিনয় করেছেন আদর আজাদ, শিবা শানু, আমিন সরকার, সাবেরী আলম প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদর আজাদআমিন সরকারইলিয়াস কাঞ্চননিপুণমাহিলাইভলিড বিনোদনশিবা শানুশিল্পী সমিতিসাইমনসাবেরী আলম
শেয়ারTweetPin

সর্বশেষ

চা শ্রমিকদেরকে দেওয়া প্রতিশ্রুতি পালন করতে পেরে খুশি প্রধানমন্ত্রী

জুন ১৭, ২০২৬

প্রথম গোলের পর কেন কেঁদেছেন মেসি

জুন ১৭, ২০২৬

কেন আলজেরিয়ার ম্যাচে জিদান

জুন ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

পাঁচ বছরের শিশুকে ছয় টুকরো করে হত্যা, আসামির মৃত্যুদণ্ড

জুন ১৭, ২০২৬

শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড তৃতীয় পর্যায়ের কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT