ফুটবল

হামজা-সুলিভান-ফারহানদের নিয়ে ঘরের মাঠের সাফের প্রাথমিক দল বাংলাদেশের

সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৬

হামজা-সুলিভান-ফারহানদের নিয়ে ঘরের মাঠের সাফের প্রাথমিক দল বাংলাদেশের

নভেম্বরে ঢাকায় বসতে চলেছে সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর। ২৮ জনের প্রাথমিক দল ঘোষণা করল বাংলাদেশ। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন রোনান সুলিভান এবং মোহাম্মদ মাহি খান।

শনিবার দুপুরে ২৮ জনের প্রাথমিক দল জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। রক্ষণ এবং মাঝমাঠের পাশাপাশি শক্তিশালী আক্রমণভাগ গুছিয়েছেন কোচ থমাস ডুলি। সুলিভান ও মাহি ছাড়াও আছেন ফাহমিদুল ইসলাম, শুকি ইতোফুসা, হামজা দেওয়ান চৌধুরী, শমিত সোম, কাজিম কিরিমানে শাহ, জামাল ভূঁইয়া, ফারহান আলী ওয়াহিদ এবং জিদান আলেক্সান্ডার ইউসুফের মতো একঝাঁক বংশোদ্ভূত খেলোয়াড়।

৫ নভেম্বর শুরু হয়ে আসরের পর্দা নামবে ১৭ নভেম্বর। প্রথমদিনে নামবে আয়োজক বাংলাদেশ। উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। গ্রুপ ‘এ’তে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান। গ্রুপ ‘বি’তে ভারত, পাকিস্তান এবং মালদ্বীপ। ৬ দলের টুর্নামেন্টে প্রতিটি ম্যাচ গড়াবে ঢাকা জাতীয় স্টেডিয়ামে।

বাংলাদেশের প্রাথমিক দল
মিতুল মার্মা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, রহমত মিয়া, জিদান আলেক্সান্ডার ইউসুফ, ঈসা ফয়সাল, তারিক কাজী, জায়ান আহমেদ, মোহাম্মদ সোহেল রানা, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, হামজা দেওয়ান চৌধুরী, শমিত সোম, কাজিম কিরিমানে শাহ, জামাল ভূঁইয়া, ফারহান আলী ওয়াহিদ, শেখ মোরসালিন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, ফাহমিদুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, শুকি ইতোফুসা, মিনহাজুল করিম স্বাধীন, রোনান সুলিভান, মোহাম্মদ মাহি খান।

বিষয়:জামাল বাংলাদেশ মাহি রোনান সাফ হামজা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…