সিলেটে বর্ণাঢ্য আয়োজন এবং বর্ণমালার মিছিলে বরণ করা হয়েছে ভাষার মাস ফেব্রুয়ারিকে।
বুধবার ১ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। মিছিলে বর্ণমালার শোভিত ফেস্টুন হাতে অংশ নেন সিলেটের বিভিন্ন নাট্য ও সংস্কৃতিক সংগঠনের শিল্পী ও কর্মীরা।
বাঙালির চেতনার মাস বায়ান্নর ফেব্রুয়ারিকে বরণ করতে সিলেটে সম্মিলিত নাট্য পরিষদ দশম মতো আয়োজন করল বর্ণমালার মিছিল।







