জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর হবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে রাজনৈতিক অস্থিরতার কোনো পরিস্থিতি দেখছেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনৈতিকভাবে গুরুত্ব হারিয়েছে। দলটির কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।
দেশের সাধারণ মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার ২৬ নভেম্বর সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগের বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের পরও সরকার রক্তপাত এড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছে। তবে জনগণের নিরাপত্তা বিঘ্নিত হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজন অনুযায়ী কঠোর অবস্থান নেবে।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দেশে রাজনৈতিক অস্থিরতার কোনো লক্ষণ তিনি দেখছেন না। নিষিদ্ধ আওয়ামী লীগ এখন রাজনৈতিকভাবে গুরুত্বহীন হয়ে পড়েছে।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, দলটির কোনো ধরনের ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না। সাধারণ মানুষের জানমাল রক্ষায় সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।






