নিখোঁজের পর সুরমা নদীতে মিলল মা-মেয়ের মরদেহ

ছবি: সংগৃহীত
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
সিলেটে নিখোঁজের পর সুরমা নদী থেকে এক নারী ও তার ১১ মাস বয়সী মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার রাত আড়াইটার দিকে নগরীর মাছিমপুর এলাকার সুরমা নদীর ঘাট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন মঞ্জুশ্রী চক্রবর্তী প্রমি (৩৩) ও তার ১১ মাস বয়সী মেয়ে।
সোবানীঘাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শিপলু চৌধুরী মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…





