চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সূর্যের দেখা নেই, ফ্লাডলাইটে চলছে রংপুর-চট্টগ্রামের ম্যাচ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৭ অপরাহ্ণ ২৯, ডিসেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
আকাশে মেঘে ঢাকা, ফ্লাডলাইটে চলছে ক্রিকেট ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেট

সিলেট থেকে: গত কয়েকদিন ধরে দেশের বেশির ভাগ অঞ্চলেই বয়ে চলেছে শৈত্য প্রবাহ। তার প্রভাব পড়েছে সিলেটেও। সকালে থেকে দেখা মেলেনি সূর্যের। এর মাঝেই শুরু হয়েছে রংপুর রাইডার্স ও চট্টগ্রাম রয়্যালসের ম্যাচ। আলোক সল্পতার কারণে ম্যাচ শুরুর পর থেকেই ফ্লাডলাইট জ্বালিয়ে চলছে খেলা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার টস জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ে পাঠান রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। ব্যাটিংয়ে নামা চট্টগ্রামকে শুরু থেকে চেপে ধরে রংপুরের বোলাররা। তাতে সবগুলো উইকেট হারিয়ে ১০২ রানে থামে চট্রগ্রাম।

এবারের বিপিএল শুরু হয়েছে সিলেট পর্ব দিয়ে। শুরুর দিন থেকে চার ম্যাচ গড়ালেও সূর্যের দেখা মিলেছিল প্রতিদিনই। তবে সোমবার সকাল থেকে ঠান্ডা বাতাসের সঙ্গে সিলেটের মাঠে ছিল আলোর স্বল্পতাও।

বৈরী আবহাওয়ার কারণে ১৮ হাজার দর্শক ধারণক্ষমতার মাঠে খেলা দেখতেও অল্প কিছু দর্শক এসেছেন। তবে এদিন সিলেটের খেলা নেই বলেও দর্শকের পরিমাণ কম, বলছেন মাঠে আসা ভক্ত-সমর্থকরা।

সিলেটের ম্যাচ নেই, মাঠে দর্শকের পরিমাণও কম

খেলা দেখতে আসা শাওন নামের এক দর্শক চ্যানেল আই অনলাইনকে বলেছেন, ‘আজ অনেক ঠান্ডা পড়েছে, এই জন্যই মাঠে মানুষ কম। আমাদের সিলেটের ম্যাচের দিন আরও শীত থাকলেও মাঠে দর্শক থাকবে।’

আল আমিন নামের আরেক দর্শক বলেছেন, ‘অনেক দিন পর সিলেটে এত ঠান্ডা পড়েছে, তবে ক্রিকেট আমরা ভালোবাসি তাই এই শীতের মধ্যেও খেলা দেখতে চলে এসেছি।’

এই প্রতিবেদন লেখা পর্যন্ত চট্টগ্রামের দেয়া ১০৩ রানের লক্ষ্যে নেমে ১২ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে ৯১ রান করেছে রংপুর।

ট্যাগ: চট্টগ্রাম রয়্যালসবিপিএল ২০২৫রংপুর রাইডার্সলিড স্পোর্টসসিলেটসিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফেনীতে খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা, রয়েছে বিকল্প প্রার্থীও

পরবর্তী

ঢাকা-১৫ আসনে ডা. শফিকুর রহমানের মনোনয়নপত্র জমা

পরবর্তী
ডা. শফিকুর রহমানের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা-১৫ আসনে ডা. শফিকুর রহমানের মনোনয়নপত্র জমা

গ্রীষ্মকালীন আগাম পেঁয়াজ উত্তোলন চলছে মেহেরপুরে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেহেরপুরে গ্রীষ্মকালিন আগাম পেঁয়াজ উত্তোলন শুরু

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৫ হাজার পর্বে ‘রাঙা সকাল’, উদযাপনে তারকাদের মিলনমেলা

আগস্ট ২৯, ২০২৬

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

আগস্ট ২৯, ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা

আগস্ট ২৯, ২০২৬

জয়সূচক গোল করে আল নাসেরের সর্বোচ্চ গোলদাতা এখন রোনালদো

আগস্ট ২৯, ২০২৬

নেপালে হারপা বানের তাণ্ডব, পাঁচ মাস আগের দুই সতর্কতা কেন উপেক্ষিত?

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT