বাংলাদেশ

ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরবেন না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরবেন না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, শেখ হাসিনা নিজে থেকে দেশে ফিরবেন না, তাকে হস্তান্তর করা হবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘ডিসেম্বরে শীত আসবে, বিজয় দিবস আসবে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আর মালদ্বীপের প্রেসিডেন্ট আসবে। শেখ হাসিনা আসবে না; সে মূল্যহীন, অপ্রাস‌ঙ্গিক। তাকে প্রত্যর্পণ চু‌ক্তির মাধ্যমে দে‌শে আসতে হবে, হাতকড়া পরিয়ে তাকে দেশে আনা হবে।’

তিনি আরও বলেন, শেখ হাসিনার কারণে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক অস্বস্তিতে রয়েছে। তাকে নিয়ে ভারত সরকারও বিপদে ও অস্বস্তিতে রয়েছে। ভারতের পক্ষ থেকেও এখন উপলব্ধি করা যাচ্ছে যে একজন সন্ত্রাসীকে নিজেদের ভূখণ্ডে আশ্রয় দেওয়ার চ্যালেঞ্জ ও অসুবিধাগুলো কী।

পশ্চিমবঙ্গের কয়েকজন মন্ত্রীর বাংলাদেশ দখল করে নেওয়ার বক্তব্য প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, পৃথিবীর সব জায়গায় রাজনীতিতে কিছু পাগল থাকে। সব জায়গাতেই এমন মানুষ আছে। আমাদের সম্পর্ক হবে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরে হুমায়ুন কবির বলেন, ভারতের মুখপাত্রের বক্তব্য মনোযোগ দিয়ে শুনলে বোঝা যায়, সেখানে অপরাধীদের জন্য একটি নীতি এবং সাধারণ নাগরিকদের জন্য আরেকটি নীতি রয়েছে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা অপরাধীর শ্রেণিভুক্ত হওয়ায় প্রত্যর্পণের মাধ্যমেই তাকে দেশে ফেরাতে হবে। স্বেচ্ছায় তার দেশে ফেরার বিষয় নয়, বরং তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে।

বিষয়:দেশে ফেরা পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবীর শেখ হাসিনা হস্তান্তর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…