চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অনেক বছর পর দেখা’, শাকিবকে দেখে যা বললেন পূর্ণিমা

‘ওই শাকিব আর এই শাকিব আকাশ-পাতাল পার্থক্য’- চ্যানেল আইতে শাকিবকে দেখে বললেন পূর্ণিমা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১২ অপরাহ্ণ ১৩, জুন ২০২৬
বিনোদন
A A

শনিবার দুপুর থেকে রাজধানীজুড়ে টানা বৃষ্টি। তুমুল বৃষ্টিতে রাস্তাজুড়ে জলাবদ্ধতা। ঠিক সেই বৃষ্টিভেজা দুপুরেই চ্যানেল আই প্রাঙ্গণে হাজির হন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। আর তার আগমনকে ঘিরে ছিল বিশেষ আয়োজন ও উচ্ছ্বাস।

শাকিব খানকে স্বাগত জানাতে আগে থেকেই প্রস্তুত ছিল চ্যানেল আই। প্রাঙ্গণজুড়ে ছিল তার বিভিন্ন সময়ের সিনেমার পোস্টার ও আইকনিক লুকের প্রদর্শনী। লাল গালিচা সংবর্ধনার মধ্য দিয়ে তাকে বরণ করে নেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

চ্যানেল আইয়ের একাধিক অনুষ্ঠানে অংশ নেন শাকিব খান। তবে এরমধ্যেই ঘটে যায় একটি বিশেষ মুহূর্ত। দীর্ঘদিন পর মুখোমুখি হন জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা ও শাকিব খান।

ঢাকাই সিনেমার জনপ্রিয় এই জুটি একসঙ্গে প্রায় দেড় ডজন চলচ্চিত্রে অভিনয় করেছেন। পর্দার সেই সফল জুটির বাস্তবের এই পুনর্মিলন স্বাভাবিকভাবেই সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

আড্ডার এক পর্যায়ে পূর্ণিমাকে প্রশ্ন করা হয়, কতদিন পর তাদের দেখা হলো। জবাবে তিনি মুচকি হেসে শাকিব খানের দিকেই প্রশ্ন ছুড়ে দেন। তখন শাকিব খান বলেন, “কত দিন নয়, বলো কত বছর পর!”

পূর্ণিমাও একমত হয়ে বলেন, “আসলে অনেক বছর পর আমাদের দেখা হলো।”

Reneta

এরপর শাকিব খানকে দেখে নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে প্রশংসায় ভাসান পূর্ণিমা। তিনি বলেন, “তাকে আমি যা দেখেছি, তার থেকে তো আরও বয়স কমেছে। আমি কিন্তু তার যত ছবি আসছে, সব দেখেছি। ‘তুফান’ দেখেছি, তার বাকি ছবিগুলোও দেখেছি।”

সবশেষে মজার ছলেই আফসোসের সুরে পূর্ণিমা বলেন, “আমার সঙ্গে কাজের সময় যদি এই শাকিবকে পেতাম! ওই শাকিব আর এই শাকিব আকাশ-পাতাল পার্থক্য।”

পূর্ণিমার এই মন্তব্যে শাকিবসহ উপস্থিত সবাই হাসিতে মেতে ওঠেন। দীর্ঘদিন পর জনপ্রিয় এই দুই তারকার পুনর্মিলন এবং একে অপরকে নিয়ে তাদের আন্তরিক কথোপকথন মুহূর্তটি হয়ে উঠে স্মরণীয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পূর্ণিমাবৃষ্টিলাল গালিচালিড বিনোদনশাকিবশাকিব খানসিনেমাসুপারস্টার
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT