চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকার দর্শকদের সাথে বসে যে ছবি দেখবেন স্বস্তিকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৮ অপরাহ্ণ ২৩, জানুয়ারি ২০২৪
বিনোদন
A A

দেশ-বিদেশের তারকা এবং সাধারণ দর্শকের উপস্থিতিতে জমজমাট দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বুধবার (২৪ জানুয়ারি) দেশের সবচেয়ে বড় এই চলচ্চিত্র উৎসবে দর্শকদের সাথে বসে নিজের অভিনীত নতুন ছবি দেখবেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী!

অভিজিৎ শ্রীদাসের পরিচালনায় ‘বিজয়ার পরে’ সিনেমাটি উৎসবে ‘সিনেমা অব দ্য ওয়ার্ল্ড’ বিভাগে মনোনীত। বুধবার সন্ধ্যা ৭টায় জাতীয় জাদুঘরের বেগম ফজিলাতুন্নেসা মুজিব মিলনায়তনে দেখানো হবে।

প্রদর্শনীতে স্বস্তিকা ছাড়াও উপস্থিত থাকবেন নির্মাতা অভিজিৎ সহ ছবির অন্যান্য কলাকুশলীরা। এদিন ছবি দেখার পর দর্শকের নানা প্রশ্নেরও উত্তর দিবেন নির্মাতা।

সম্পর্ক-ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘বিজয়ার পরে’। স্বস্তিকা জানান ‘সম্পর্কের গুরুত্বগুলো আজকাল বাংলা সিনেমা থেকে হারিয়ে যাচ্ছে। আর সেটিই তুলে ধরবে ‘বিজয়ার পরে’। সিনেমায় মৃণ্ময়ী চরিত্রে অভিনয় করেছেন তিনি।

সিনেমায় দেখা যাবে, দুর্গাপূজায় মৃণ্ময়ী তার বাবা-মায়ের কাছে যায়। এরপরই এক একটি ঘটনার মাধ্যমে এগিয়ে যেতে থাকে সিনেমার গল্প। স্বস্তিকা ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন মমতা শংকর ও দীপঙ্কর। সিনেমায় স্বস্তিকার বাবা-মায়ের চরিত্রে দেখা যাবে এই দুই অভিনয়শিল্পীকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কলকাতাঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবদীপঙ্করবিজয়ার পরেমমতা শংকরলিড বিনোদনসিনেমাসিনেমা অব দ্য ওয়ার্ল্ডস্বস্তিকা মুখার্জী
শেয়ারTweetPin

সর্বশেষ

গুলিস্থানের আন্তঃজেলা বাস কাউন্টার বন্ধ থাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দূর্ভোগ চরমে

জুলাই ২৬, ২০২৬

সৌম্য-জাকেরকে ফিরিয়ে অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

জুলাই ২৬, ২০২৬

‘লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়নামিক সিটি’র প্রেসিডেন্ট লায়ন সালমা আদিল

জুলাই ২৬, ২০২৬

চ্যানেল আইয়ে শুরু হচ্ছে শিশুশিল্পী প্রতিযোগিতা ‘শাপলাকুঁড়ি ২০২৬’

জুলাই ২৬, ২০২৬

ধর্মেন্দ্র প্রধানকে নিয়ে পোস্ট মুছতে অস্বীকৃতি বিজেপি এমপির মেয়ের

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT