গাড়ি দুর্ঘটনায় মৃত্যুমুখ থেকে ফিরলেন শাহরুখের নায়িকা!

শাহরুখের নায়িকা গাড়ি দুর্ঘটনায় মৃত্যুমুখ থেকে ফিরে আসার দৃশ্য, যেখানে তিনি চিকিৎসা নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
১৯৭৭ সালে নাগপুরে জন্মগ্রহণ করেন গায়ত্রী জোশি তার মডেলিং ক্যারিয়ার শুরু করেন যখন তিনি মুম্বইয়ের একটি কলেজে পড়ছিলেন। প্রথমে শাহরুখের সঙগে কাজ করেন একটি বিজ্ঞাপনে। তারপর তার কাছে আসে স্বদেশ ছবির অফার।
বলিউড অভিনেত্রী গায়ত্রী জোশী গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন। স্বামী বিকাশ ওবেরয়ের সঙ্গে ইতালিতে ভ্রমণ করার সময় দুর্ঘটনার কবলে পড়লেন তারা। গায়ত্রী জোশীকে শাহরুখ খানের সঙ্গে ‘স্বদেশ’ ছবিতে দেখা গিয়েছিল।
দ্য ফ্রি প্রেস জার্নাল-কে খবরটি নিশ্চিত করে গায়ত্রী বলেছেন, ‘বিকাশ এবং আমি ইতালিতে আছি। আমরা এখানে একটি দুর্ঘটনার মুখোমুখি হই (একাধিক গাড়ির সংঘর্ষ)। সৃষ্টিকর্তার কৃপায় আমরা দুজনেই একদম ভালো আছি। ল্যাম্বরগিনি এবং ফেরারি-সহ বেশ কয়েকটি গাড়ি একই সঙ্গে ক্যাম্পার ভ্যানকে ওভারটেক করার চেষ্টা করলে দুর্ঘটনাটি ঘটে।’
জানা গেছে, দুর্ঘটনায় ফেরারি গাড়িটিতে আগুন ধরে যায়। গাড়ির ভেতরে সুইস দম্পতি মেলিসা ক্রাউটলি (৬৩) এবং মার্কাস ক্রাউতলি (৬৭) ছিলেন, তারা দুজনেই মারা যান। দুর্ঘটনার ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
আশুতোষ গোয়ারিকরের ছবি ‘স্বদেশ’-এ শাহরুখ খানের নায়িকা হয়ে বলিউডে অভিষেক হয় গায়ত্রী জোশির। স্বদেশ বক্স অফিসে সাফল্য না পেলেও, গায়ত্রীর কাজ যথেষ্ট প্রশংসিত হয়। এরপর আর গায়ত্রীকে দেখা যায়নি বড় পর্দায়।
সূত্র: হিন্দুস্তান টাইমস






