চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘চড়কাণ্ড’র ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন সুনেরাহ!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৯ অপরাহ্ণ ২৪, নভেম্বর ২০২২
বিনোদন
A A

বুধবার রাতে আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘তারুণ্যের বাংলাদেশ কনসার্ট’–এর একটি মুহূর্তের ভিডিও নিয়ে আলোচনা তুঙ্গে। কারণ ভিডিও ক্লিপটিতে অভিনেত্রী সুনেরাহ’কে কষে চড় দেন চিত্রনায়ক সিয়াম আহমেদ!

বৃহস্পতিবার ভিডিওটি ভাইরাল হয়। কয়েক সেকেন্ডের ভিডিও ক্লিপটিতে দেখা যায়, আর্মি স্টেডিয়ামের মাঠে জেমসের একটি গানের সাথে কণ্ঠ মেলাচ্ছেন বেশকিছু দর্শকশ্রোতা। এরমধ্যে হুডি পরিহিত চিত্রনায়ক সিয়ামের পাশে দাঁড়িয়ে কনসার্ট উপভোগ করছেন সুনেরাহ। এক ফাঁকে সিয়ামকে জোর করে চুমু খান এই অভিনেত্রী। সিয়াম তাকে সরিয়ে মুহূর্তেই কষে চড় বসান!

মূলত কনসার্ট চলাকালীন এটি ছিলো একটি সিনেমার শুটিং দৃশ্য। কারণ ভাইরাল ভিডিওর শেষ ভাগেও শুটিংয়ের ক্যামেরা দেখা গেছে। তারপরও অনেককেই প্রশ্ন তুলতে দেখা গেছে, সিয়াম-সুনেরাহ’র ভিডিওটি কি সত্যি কিনা!

Banglabid

এ বিষয়ে বৃহস্পতিবার বিকেলে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পষ্ট জানিয়েছেন, ভাইরাল হওয়া ভিডিওটি সত্যি নয়। বরং এটি দীপংকর দীপন পরিচালিত ‘অন্তর্জাল’ সিনেমার দৃশ্য ধারণের মুহূর্ত। যা কেউ মোবাইলে ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছে।

সুনেরাহ লিখেছেন, ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে অসংখ্য মেসেজ ও কল পেয়েছি। আসলে ভাইরাল হওয়া ভিডিওতে যে দুজনকে দেখা গেছে, তারা সিয়াম কিংবা আমি নই। তারা ‘অন্তর্জাল’ সিনেমার প্রিয়ম বরং লুমিন। আমরা কেবল তাদের দুজনের চরিত্রে অভিনয় করেছি।

‘চড়কাণ্ড’ নিয়ে সুনেরাহ এসময় আরও বলেন, ‘যারা আমাকে চেনেন, আমি কি থাপ্পড় খেয়ে চলে যাবার মতো মেয়ে?’

Reneta

দেশের প্রথম সাইবার থ্রিলার ছবি ‘অন্তর্জাল’। সেখানে সাইবার দুনিয়ার রহস্য ঘেরা জাল নিয়ে কাজ করবে সুনেরাহ। এই সিনেমায় সিয়াম ও সুনেরাহ ছাড়াও অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম ও এবি এম সুমনের মতো তারকারা।

অন্তর্জাল প্রযোজনা করছে মোশন পিপল স্টুডিও। প্রযোজক হিসেবে আছেন মোহাম্মদ আলী হায়দার, মোহাম্মদ সাদেকুল আরেফিন ও সহ-প্রযোজক শাহ আমীর খসরু।

তানিম রহমান অংশুর পরিচালনায় ‘ন ডরাই’ ছবিতে অভিনয় করে নজর কাড়েন মডেল সুনেরাহ বিনতে কামাল। সমুদ্রের বুকে সার্ফিংয়ে ভেসে বেড়ানো চরিত্র দিয়ে প্রথম ছবিতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ট অভিনেত্রী হওয়ার গৌরব অর্জন করেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এবিএম সুমনজেমসদীপংকর দীপননায়কবিদ্যা সিনহামিমলিড বিনোদনসিনেমাসিয়ামসুনেরাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এসএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন নিয়ম, আবেদন ১৭ আগস্ট পর্যন্ত

আগস্ট ১১, ২০২৬

‘দেশের পরিস্থিতি ভালো নয়, জনগণের প্রত্যাশা অনুযায়ী চলছে না’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

গরুর পিছুপিছু ভারতে, আখের রস আস্বাদনে বাংলাদেশে; এরপর যা ঘটল

আগস্ট ১১, ২০২৬

নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে উত্তাল ভারত, পরিস্থিতি কোন পথে?

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানি সংকটে রেকর্ড লোডশেডিং, বন্ধ ৪১ বিদ্যুৎকেন্দ্র

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT