চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মারা গেছেন ব্যালন ডি’অর জয়ী স্পেন-বার্সা কিংবদন্তি সুয়ারেজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৯ অপরাহ্ণ ০৯, জুলাই ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

ব্যালন ডি’অর জয়ী স্পেন ও বার্সেলোনার কিংবদন্তি সাবেক লুইস সুয়ারেজ মারা গেছেন। বয়স হয়েছিল ৮৮ বছর। স্পেনের প্রথম ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জিতেছিলেন। তাকে সর্বকালের সেরা স্পেনিয়ার্ড ফুটবলার গণ্য করা হয়।

১৯৫৩ সালে বার্সেলোনার হয়ে ক্যারিয়ার শুরু করেন সুয়ারেজ। কাতালান ক্লাবটিতে কাটিয়েছেন প্রায় ৮ বছর। ১৯৬০ সালে হাঙ্গেরিয়ান কিংবদন্তি ফরোয়ার্ড ফেরেঙ্ক পুসকাসকে পেছনে ফেলে বার্সা ও স্পেনের প্রথম খেলোয়াড় হিসেবে জিতে নেন ব্যালন ডি’অর।

বার্সার হয়ে খেলেছেন ১৭৬ ম্যাচ। গোল করেছেন ৮০টি। স্প্যানিশ জায়ান্টদের হয়ে দুবার লা লিগা এবং দুবার স্প্যানিশ কাপ শিরোপা জিতেছেন মিডফিল্ডারের সেনানী হয়ে।

১৯৬১ সালে ন্যু ক্যাম্প ছেড়ে পাড়ি জমান ইন্টার মিলানে। সেখানে কাটিয়েছেন ১৯৭০ সাল পর্যন্ত। ইতালিয়ান জায়ান্টদের হয়ে ৩২৮ ম্যাচ খেলে গোল করেছেন ৫৫টি। ইন্টারের হয়ে জিতেছেন ৭টি শিরোপা। লিগ টাইটেল তিনবার, দুবার আন্তঃমহাদেশীয় কাপ শিরোপা ও দুবার ইউরোপিয়ান ক্লাব চ্যাম্পিয়ন শিরোপা জিতেছেন।

১৯৭০ সালে ইন্টার ছেড়ে যোগ দেন ইতালির আরেক ক্লাব সাম্পদোরিয়াতে। ১৯৭৩ সালে ক্লাবটি থেকেই অবসরে যান। তিন বছরের ক্যারিয়ারে সেখানে ৭৩ ম্যাচ খেলে গোল করেছেন ১৩টি।

‘দ্য আর্কিটেক্ট’খ্যাত সুয়ারেজ স্পেনের হয়ে খেলেছেন ৩২ আন্তর্জাতিক ম্যাচ। গোল করেছেন ১৪টি। ১৯৬৪ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে স্পেনকে শিরোপা জেতাতে স্মরণীয় অবদান রাখেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্টারবার্সেলোনাব্যালন ডি”অরলিড স্পোর্টসসুয়ারেজস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ময়মনসিংহে হামে আরও এক শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫১

জুন ১৪, ২০২৬

উৎসাহিত করতে বাংলাদেশ দলের প্রত্যেককে ইমপ্রেস মাত্রার মোবাইল উপহার

জুন ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

গুম-নির্যাতন মামলা, শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আজ

জুন ১৪, ২০২৬

প্রথম ম্যাচের উপর ভিত্তি করে বিশ্বকাপ জেতা যায় না: আনচেলত্তি

জুন ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

১০ জেলায় ঝোড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT