চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অর্ধ কোটি টাকার বেশি বৃত্তি পেলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৭ অপরাহ্ণ ১০, জুলাই ২০২৩
শিক্ষা
A A
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার, বাংলা ভাষায় লেখা সাইনবোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

রিদুয়ান ইসলাম: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) স্নাতক ও স্নাতকোত্তরে অধ্যয়নরত ১ হাজার ৬৭৬ জন শিক্ষার্থীকে অর্ধ কোটি টাকার উপরে বৃত্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মেধা ও অবৈতনিক দুই ক্যাটাগরিতে শিক্ষার্থীদের ৫৫ লাখ ৩৩ হাজার টাকার বৃত্তি দেয়া হয়েছে।

সোমবার (১০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান এসব তথ্য জানান।

রেজিস্ট্রার জানান, মেধা ও অবৈতনিক এই দুই ক্যাটাগরির বৃত্তির জন্য মোট ১ হাজার ৯৩৬ জন শিক্ষার্থী আবেদন করেন। এর মধ্য থেকে যাচাই-বাছাই করে ৫৯৪ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি এবং ১ হাজার ৮২ জন শিক্ষার্থীকে অবৈতনিক বৃত্তিসহ মোট ১ হাজার ৬৭৬ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

Banglabid

তিনি আরও জানান, শিক্ষার্থীদের ব্যাংক একাউন্টে বৃত্তির টাকা পাঠানো হচ্ছে৷ বৃত্তি সংশ্লিষ্ট যেকোন সমস্যায় শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের বৃত্তি শাখায় যোগাযোগ করলে সমাধান হয়ে যাবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা যায়, মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা প্রতি মাসে ৬৫০ টাকা হারে ১২ মাসে (এককালিন) ৭ হাজার ৮০০ টাকা পাবেন। অর্থাৎ ৫৯৪ শিক্ষার্থীকে মোট ৪৬ লাখ ৩৩ হাজার ২০০ টাকার মেধাবৃত্তি দেয়া হয়েছে। এছাড়াও এই ক্যাটাগরিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা দুই সেমিস্টার বিশ্ববিদ্যালয়ে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ পাবেন। অবৈতনিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা শুধুমাত্র দুই সেমিস্টার বিনা বেতনে অধ্যয়নের সুযোগ পাবেন।

এছাড়াও গতবছর থেকে চালু হওয়া রোভার স্কাউটস, বিএনসিসি ও রেঞ্জার ইউনিট থেকে মোট ২৫০ জন শিক্ষার্থীকে প্রতিরক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। এর মধ্যে রোভার স্কাউটসের ১০০ জন, বিএনসিসিরি’র ১০০জন এবং রেঞ্জার ইউনিটের ৫০ জন সদস্য বৃত্তি পেয়েছেন।

Reneta

এই সাধারণ বৃত্তির আওতায় সংশ্লিষ্ট শিক্ষার্থীরা প্রতি মাসে ৩০০ টাকা করে বছরে ৩ হাজার ৬০০ টাকা পাবেন। এই খাতে ২৫০ জন শিক্ষার্থীকে মোট ৯ লাখ টাকার শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। এছাড়াও রোভার স্কাউটসের ১০৮ জন শিক্ষার্থীকে অবৈতনিক বৃত্তি প্রদান করা হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘বৃত্তি নীতিমালা ২০১৩’ অনুযায়ী মেধাবৃত্তি প্রাপ্তির জন্য প্রতিটি বিভাগের প্রতি শিক্ষাবর্ষ থেকে সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী তিনজন শিক্ষার্থীকে মনোনীত করতে হয়। রিঅ্যাডমিশন, বোর্ড বা অন্যান্য সংস্থা থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এর আওতায় এলে বৃত্তি পাবেন না বলে নীতিমালায় উল্লেখ রয়েছে। নীতিমালা অনুসারে অবৈতনিক ক্যাটাগরিতে প্রতিটি বিভাগের প্রতি শিক্ষাবর্ষের ১০ শতাংশ শিক্ষার্থীকে মনোনীত করা হয়।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বলেন, মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের এককালিন অর্থ প্রদান করা হবে৷ এর আগে শিক্ষার্থীদের প্রতি মাসে ৪০০ টাকা হারে বৃত্তি হতো। এবছর থেকে এটি বৃদ্ধি করে ৬৫০ টাকা করা হয়েছে। অবৈতনিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এক বছর বিনা বেতনে অধ্যয়নের সুযোগ পাবেন৷ শিক্ষার্থীদের সুবিধার্থেই আমাদের এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

২০১৩-১৪ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীদের জন্য মেধা ও অবৈতনিক বৃত্তি চালু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। চালুর পর থেকেই প্রতিবছর একটি নির্দিষ্ট হারে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে আসছে প্রতিষ্ঠানটি। ২০২২ সালেও ৮১৩ শিক্ষার্থীকে মেধাবৃত্তি এবং ১ হাজার ১১৭জন শিক্ষার্থী অবৈতনিক বৃত্তি প্রদান করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়বৃত্তি প্রদান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মওদুদ পাভেলের হৃদযন্ত্রে সফল অস্ত্রোপচার

আগস্ট ১০, ২০২৬

তাসকিন জানালেন কোথায় থেকে পাচ্ছেন অস্ট্রেলিয়াকে টেস্টে হারানোর অনুপ্রেরণা

আগস্ট ১০, ২০২৬

একই ঘরে ছিলেন ১৭ জন, বেঁচে আছেন শুধু একজন

আগস্ট ১০, ২০২৬

‘উন্নয়ন মডেল’ আন্তর্জাতিকভাবে স্বীকৃত হবে বলে আশাবাদ প্রধানমন্ত্রীর

আগস্ট ১০, ২০২৬

লিভারপুলের মালিকানা কেনার এতটা কাছাকাছি জেফ বেজোস?

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT