চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্রনেতা যখন প্রেমিক, এক দিনেই ভিউ ১১ লাখ!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৭ অপরাহ্ণ ৩১, আগস্ট ২০২৪
বিনোদন
A A

টানা এক মাস ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে ৫ আগস্ট স্বৈরাচার মুক্ত হয়েছে বাংলাদেশ। মাঝের সময়টুকু একরকম স্থবির হয়ে পড়েছিলো দেশের সাংস্কৃতিক অঙ্গন। ইন্টারনেট ব্যবস্থা স্থবির থাকায় বন্ধ ছিলো ইউটিউবে নতুন নাটক প্রকাশ।

আশার কথা, দীর্ঘ স্থবিরতা কাটিয়ে এবার অন্তর্জালে উন্মুক্ত হলো ইয়াশ রোহান ও নাজনীন নীহা জুটির একটি বিশেষ গল্প। তারচেয়ে বড় কথা এই নাটকটি নির্মাণ হয়েছে ছাত্ররাজনীতিকে উপজীব্য করে। নাটকটির নাম ‘অবুঝ পাখি’।

২৯ আগস্ট রাতে ইউটিউবে উন্মুক্ত হলো নাটকটি। এর চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দীন সুমন। বানিয়েছেন রুবেল হাসান। সিএমভির ব্যানারে নির্মিত নাটকটি ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হওয়ার পর এক দিনেই সেটি অতিক্রম করেছেন ১১ লাভ ভিউ! মন্তব্যের ঘরে মিলছে পজিটিভ প্রতিক্রিয়া।

নির্মাতা নাটকটির গল্প প্রসঙ্গে জানান, জনপ্রিয় ছাত্রনেতা ইয়াশ রোহান। একই ক্যাম্পাসের শিক্ষার্থী নাজনীন নীহা। দু’জনার মধ্যে ভীষণ প্রেম ও বোঝাপড়া। কিন্তু এই বোঝাপড়ার মধ্যে একটাই জটিলতা, সেটা হচ্ছে রাজনীতি। নীহা বিয়ের চাপ দিলেও রোহান অসহায়, কারণ বিয়ে করলে ছাত্ররাজনীতি থেকে বিদায় নিতে হবে!

এমনই এক রাজনীতি ও প্রেমের কঠিন সমীকরণ নিয়ে ‘অবুঝ পাখি’। এতে ছাত্রনেতা সাগর চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান। তার প্রেমিকা লিনসা চরিত্রে নাজনীন নীহা।

নাটকটি প্রসঙ্গে নির্মাতা রুবেল হাসান বলেন, ‘ছাত্ররাজনীতি ও প্রেমের মধ্যে যে জটিলতা, সেটি নিয়ে আসলে খুব বেশি গল্প বলা হয় না। এখানে সেই গল্পটাই বলার চেষ্টা করেছি। দারুণ একটা গল্প, শিল্পীরাও সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজটি করেছেন। মুক্তির পর দর্শকরাও ভালো ফিডব্যাক দিচ্ছেন।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়াশ রোহানছাত্রনেতানাটকনীহাসিএমভিস্বৈরাচার
শেয়ারTweetPin

সর্বশেষ

আমাদের দেশে হবে সেই ছেলে কবে?

জুন ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

মালদ্বীপের হুলহুমালের গ্যারেজে অভিযানে ১২ প্রবাসী আটক

জুন ১৯, ২০২৬

নাইজারের প্রধান বিমানবন্দরে হামলা, সেনাসদস্যসহ নিহত ৩৫

জুন ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে কমার পর দেশেও কমেছে স্বর্ণের দাম

জুন ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধে পরাজয়, মার্কিন সেনাপ্রধান জেনারেল র‍্যান্ডি জর্জ বরখাস্ত কেন?

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT