চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রশ্নফাঁসের ঘটনায় জাবিতে শিক্ষার্থী বহিষ্কার

মোহাম্মদ রুবেল মোহাম্মদ রুবেল
৯:০০ পূর্বাহ্ণ ০২, এপ্রিল ২০২৪
শিক্ষা
A A
জাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের বহিষ্কার সংক্রান্ত ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) রসায়ন বিভাগের ৪৭তম ব্যাচের (২০১৭-১৮ শিক্ষাবর্ষের) স্নাতক চূড়ান্ত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের দায়ে জাহিদ মোস্তফা নামের এক শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১ এপ্রিল) বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বিশেষ সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও সিন্ডিকেট সচিব আবু হাসান।

আবু হাসান বলেন, প্রশ্নপত্র ফাঁসের দায়ে জাহিদ মোস্তফাকে আজীবন বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার, কর্মচারী শহিদুল ইসলামকে বাধ্যতামূলক অবসর, আলী আশ্রাফকে সর্টার গ্রেড-৩ থেকে পিয়ন পদে পদাবনতি ও আরেক কর্মচারীকে লিখিতভাবে সতর্ক করা হয়েছে।

Banglabid

এর আগে, গত বছরের ১১ জুন রসায়ন বিভাগের ৪৭তম ব্যাচের স্নাতক চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষার টপিকস ইন বায়োকেমিস্ট্রি নামে ৪৩৩ নম্বর কোর্সের পরীক্ষা চলাকালীন পরীক্ষার উত্তরপত্র নিয়ে প্রবেশ করার অভিযোগে খাতা বাতিল করা হয় অভিযুক্ত জাহিদ মোস্তফার। পরে প্রশ্ন ফাঁসের বিষয়টি আলোচনায় এলে বিভাগ কর্তৃক ১৩ জুন তদন্ত কমিটি গঠন করা হয়।

জানা যায়, গত বছরের ৩ সেপ্টেম্বর এক জরুরি সিন্ডিকেট সভায় বিভাগীয় একাডেমিক কমিটির গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন বিবেচনা করে অভিযুক্তদের সাময়িক বরখাস্ত করা হয়। এছাড়া এ ঘটনায় দায়-দায়িত্ব পর্যালোচনাপূর্বক বিস্তারিত প্রতিবেদন প্রদানের জন্য ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।

এতে প্রো-ভিসি (শিক্ষা)-কে প্রধান ও ডেপুটি রেজিস্ট্রার (আইন) মাহতাব-উজ-জাহিদকে সদস্য সচিব করা হয়েছিল। এছাড়া আগের পরীক্ষা কমিটি বাতিল করে নতুন পরীক্ষা কমিটি গঠন করে স্থগিত থাকা বাকি পরীক্ষা নেওয়া হয়। পাশাপাশি অভিযুক্ত শিক্ষার্থী জাহিদ মোস্তফার সব পরীক্ষা বাতিল করা হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাবিজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়প্রশ্নফাঁসশিক্ষার্থী বহিষ্কার
শেয়ারTweetPin

সর্বশেষ

তদন্ত ও অন্তর্বর্তী আদেশের ক্ষমতা পাচ্ছে মানবাধিকার কমিশন

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মওদুদ পাভেলের হৃদযন্ত্রে সফল অস্ত্রোপচার

আগস্ট ১০, ২০২৬

তাসকিন জানালেন কোথায় থেকে পাচ্ছেন অস্ট্রেলিয়াকে টেস্টে হারানোর অনুপ্রেরণা

আগস্ট ১০, ২০২৬

একই ঘরে ছিলেন ১৭ জন, বেঁচে আছেন শুধু একজন

আগস্ট ১০, ২০২৬

‘উন্নয়ন মডেল’ আন্তর্জাতিকভাবে স্বীকৃত হবে বলে আশাবাদ প্রধানমন্ত্রীর

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT