চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্রদের প্রাণের নিশ্চয়তা চেয়ে রাস্তায় শিল্পী-নির্মাতারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৪ অপরাহ্ণ ১৮, জুলাই ২০২৪
বিনোদন
A A

দেশব্যাপী চলমান সহিংসতার অবসান ঘটিয়ে দেশে শান্তি ফিরিয়ে আনতে রাস্তায় নেমেছেন নির্মাতা ও শিল্পীরা। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা এলাকায় ব্যানার হাতে রাস্তায় নেমে প্রতিবাদ জানান তারা। 

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ছে সহিংসতা। চলমান কোটা সংস্কার আন্দোলনে গত দুইদিনে দশটির অধিক তাজা প্রাণ ঝরেছে। শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের যে দফায় দফায় সংঘর্ষ বাঁধছে এতে করে রাজধানীর অধিকাংশ পয়েন্ট রণক্ষেত্রে পরিণত হয়েছে।

এমন যুদ্ধ পরিস্থিতি পরিহার করে শান্তি প্রতিষ্ঠার দাবীতে রাস্তায় নামেন নির্মাতা, শিল্পীরা। এসময় উপস্থিত ছিলেন নির্মাতা তপু খান, ইমরাউল রাফাত, সাইফুল হাফিজ খান, হাসান রেজাউল, মোহন আহমেদ, সজীব খান, রাহিম সুমন, রাসেল আজম, রনি খান, অভিনেতা আরোশ খান, ফরহাদ বাবু, সাব্বির অর্ণব, ভিডিও সম্পাদক রনি শিকদার জিতু, আরাফাত বিয়নসহ সমমনা মিডিয়াকর্মী।

সাধারণ মানুষ, শিক্ষার্থী, ছাত্রলীগ, বৈষম্যবিরোধী কোটা আন্দোলনকারী শিক্ষার্থী, অন্যান্য রাজনৈতিক সংগঠনের কর্মী, আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক সমাজ, গণমাধ্যম কর্মী, সকল শ্রেণী পেশার মানুষের অবিলম্বে নিরাপত্তা নিশ্চিত করতে তারা রাস্তায় নামেন।

এসময় তাদের হাতে থাকা ব্যানার ও পোস্টারে দেশে শান্তির পরিবেশ ফিরিয়ে আনতে বিভিন্ন শ্লোগান লেখা দেখা যায়।

উপস্থিত বক্তারা জানান, কারোর রক্তই আমরা দেখতে চাই না। কোন সংঘাত আমরা চাই না। আমরা সৃষ্টিশীল মানুষ, শান্তির দূত। শান্তি ফিরে আসুক সবার মাঝে। দায়িত্বশীল অগ্রজদের প্রতি দ্রুত সমাধানের উদ্যোগ গ্রহণের অনুরোধ জানাই।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়আরশ খানইমরাউল রাফাতছোটপর্দাতপু খাননাটকলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

জয়ের সুযোগ ছিল পর্তুগালের, কিন্তু হেরেও যেতে পারত: রোনালদো

জুন ১৮, ২০২৬

বিবর্ণ রোনালদো, ৫২ বছর পর বিশ্বকাপে আসা কঙ্গোর সাথে পেরে উঠল না পর্তুগাল

জুন ১৮, ২০২৬

প্রথম ম্যাচে প্রথমার্ধে কঠিন পরীক্ষায় পর্তুগাল

জুন ১৮, ২০২৬

জনস্বাস্থ্য সুরক্ষায় এনজিও বিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

জুন ১৭, ২০২৬

শিক্ষামন্ত্রীর সামনে অভিনব কৌশলে বাজেট বৈষম্যের প্রতিবাদ করল জবি ছাত্রশক্তি

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT