ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস পশ্চিম তীর ও গাজায় রক্তপাত বন্ধ করতে ইসরায়েলে অস্ত্র পাঠানো বন্ধ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।
সংবাদ মাধ্যম আরব নিউজ জানিয়েছে, গতকাল ২৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে মাহমুদ আব্বাস অবিলম্বে গাজায় যুদ্ধ অবসানের ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান।
ভাষণে ফিলিস্তিনের প্রেসিডেন্ট বলেন, এই অপরাধ বন্ধ করুন। এখনই বন্ধ করুন। শিশু ও নারী হত্যা বন্ধ করুন। গণহত্যা বন্ধ করুন। ইসরায়েলে অস্ত্র পাঠানো বন্ধ করুন। এই উন্মাদনা চলতে পারে না।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র গাজায় যুদ্ধের জন্য ইসরায়েলকে কূটনৈতিক সাহায্য এবং অস্ত্র সরবরাহ করে চলেছে এবং সেখানে ক্রমবর্ধমান মৃত্যুর সংখ্যা সত্ত্বেও।
মাহমুদ আব্বাস আরও বলেন, গাজা ও পশ্চিম তীরে আমাদের জনগণের সাথে যা ঘটছে তার জন্য পুরো বিশ্বই দায়ী।








