চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাঠের বাইরেও দম বন্ধ হয়ে আসছে স্টোকস-রুটদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৯ অপরাহ্ণ ০২, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে ভারতের মাটিতে খেলতে এসেছিল ইংল্যান্ড। আসরের উদ্বোধনী ম্যাচেই তাদের টুটি চেপে ধরে দমবন্ধ অবস্থার তৈরি করেছিল গতআসরের রানার্সআপ নিউজিল্যান্ড। অন্য দলগুলোও একই পথে হেঁটেছে। টেবিলের তলানিতে থাকা জস বাটলারের দলের সেমির আগে ছিটকে যাওয়া নিশ্চিত হয়ে গেছে। মাঠে যখন দমবন্ধ পরিস্থিতি, খেলার বাইরেও স্বস্তিতে নেই স্টোকস-রুটরা, ভারতের বাতাসও দমবন্ধ করে দিচ্ছে ইংলিশদের।

ভারতে ধূলিভরা বাতাসে দমবন্ধ হয়ে আসছে বিশ্বকাপ খেলতে আসা ক্রিকেটারদের। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এ সমস্যায় বেশি ভুগেছে ইংল্যান্ড ও সাউথ আফ্রিকা। সমস্যায় ভুগেছেন ৬৭ বলে সেঞ্চুরি করা হেইনরিখ ক্লাসেন, স্পিনার আদিল রশিদ-জো রুট। রশিদের শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, অনুশীলনের সময়ও বেশ ভুগেছে অতিথি দল।

এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী মুম্বাইয়ের বাতাস এখন অস্বাস্থ্যকর। ইংল্যান্ডের টপঅর্ডার ব্যাটার রুট বলেছেন, ‘আগে এরচেয়েও বেশি গরম আর আর্দ্র আবহাওয়ায় খেলেছি। কিন্তু এটা এমন ছিল যে, শ্বাস নিতে পারছেন না। এমন মনে হচ্ছিল, আমরা বাতাস খাচ্ছি। এটা অন্যরকম ছিল।’

‘হয়তো ক্লাসেনকে দেখেননি এভাবে ভুগতে। তার মাঠে ফিরতে কত সময় লেগেছে সেটা দেখেন। মানে কোনোভাবেই এরথেকে বের হতে পারবেন না। মাঠ থেকে ফেরার সময় দেখেছেন শার্ট ঘামে ভিজে যাচ্ছে এবং শ্বাস অনেক বেশি ভারী। এমন না যে ফিটনেসে সমস্যা।’

রুট আরও জানান, ‘রশিদ একসময় শ্বাস ফিরে পাওয়ার চেষ্টা করছিলেন। এটা কঠিন ছিল, বছরের এই সময়ে ভারতে খেলতে এসে এমনই অবস্থা হয়েছে। এটা সত্যিই এমন একটি অভিজ্ঞতা, যা আগে কখনও হয়নি আমার।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইংল্যান্ডওয়াংখেড়েওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডক্লাসেনমুম্বাইরুটলিড স্পোর্টসসাউথ আফ্রিকাস্টোকস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শামীম ওসমানসহ ১২ আসামির ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের আদেশ ৫ মে

এপ্রিল ২৩, ২০২৬

ঝালমুড়ি খেলাম আমি, ঝাল লাগল তৃণমূলের: নরেন্দ্র মোদি

এপ্রিল ২৩, ২০২৬

পশ্চিমবঙ্গে ভোটের দিন উত্তেজনা, সংঘর্ষে আহত কয়েকজন

এপ্রিল ২৩, ২০২৬

সত্যিই ইরানের ৮ নারীর জীবন ঝুঁকিতে

এপ্রিল ২৩, ২০২৬

ডিজেলচালিত পরিবহন ভাড়া বাড়লো

এপ্রিল ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT