ফুটবল

নারী ফুটবলারদের সাফল্য পদ্মা সেতু উদ্বোধনের আনন্দ বাড়িয়েছে: ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলাদেশের ফুটবল কর্মকর্তারা সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল ম্যাচের সংবাদ সম্মেলনে বাংলাদেশি কর্মকর্তারা উপস্থিত আছেন, যেখানে তারা বিভিন্ন বিষয়ে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, ‘স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের এ মাহেন্দ্রক্ষণে কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল সিরিজে মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ নারী ফুটবল দল দারুণ জয় পেয়েছে। নারী ফুটবলারদের এ সাফল্য পদ্মা সেতু উদ্বোধনের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে।’

দুই প্রীতি ম্যাচের প্রথমটিতে মালয়েশিয়ার বিপক্ষে ৬-০ গোলে জয়, দ্বিতীয় ম্যাচে ড্র। ১-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর ক্রীড়া প্রতিমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।’

জাহিদ আহসান রাসেল বলেন, ‘প্রধানমন্ত্রী কয়েকদিন পূর্বে গণভবনে আমাদের নারী ফুটবলারদের সংবর্ধনা প্রদান করেছেন।  প্রধানমন্ত্রীর দেয়া এ সংবর্ধনার কারণে নারী ফুটবলাররা অত্যন্ত উজ্জ্বীবিত ও গৌরবান্বিত বোধ করেছে। আজকের এ পারফরম্যান্স সেটাই প্রমাণ করেছে। আমি ক্রীড়া অন্তঃপ্রাণ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’

বিষয়:ক্রীড়া প্রতিমন্ত্রী বাফুফে বাংলাদেশ বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ মালয়েশিয়া রাসেল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…