চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাল্টিপ্লেক্সেও দর্শক চাহিদার শীর্ষে ‘রাজকুমার’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৩ পূর্বাহ্ণ ১১, এপ্রিল ২০২৪
বিনোদন
A A

সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি মাল্টিপ্লেক্সের দর্শকের কাছেও যে শাকিবের ছবির চাহিদা তুঙ্গে, গেল বছর ‘প্রিয়তমা’ দিয়ে সে প্রমাণ রেখেছেন এ সুপারস্টার। এবার তার ‘রাজকুমার’ নিয়েও তেমন আগ্রহই লক্ষ্য করা যাচ্ছে!

ঈদে মুক্তি পেতে যাওয়া ১১ ছবির মধ্যে আলোচনার শীর্ষে ‘রাজকুমার’। দর্শক চাহিদার কারণে মঙ্গলবার সন্ধ্যায় সিনেপ্লেক্স কর্তৃপক্ষ সবগুলো ছবির অগ্রিম টিকিট ছাড়ে।

অনলাইনে টিকিট ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সহ বেশ কয়টি শাখায় মেগাস্টার শাকিব খানের এ ছবির টিকিট শেষ হয়ে গেছে। টিকিট না পেয়ে ফেসবুক কমেন্টে ‘রাজকুমার’ ছবির শো বাড়ানোর আর্জিও দেখা গেছে ভক্তদের!

সিনেপ্লেক্সের ওয়েব সাইট ভিজিট করে স্পষ্ট দেখা যাচ্ছে, ঈদের প্রথম ও দ্বিতীয়দিন বসুন্ধরা সিটির সিনেপ্লেক্সে রাজকুমার’র কোনো শোয়ের টিকেট অবশিষ্ট নেই। এছাড়া স্টার সিনেপ্লেক্সের ধানমন্ডি, মিরপুর, চট্টগ্রাম, রাজশাহী শাখার ‘রাজকুমার’ ছবির শোয়ের সবগুলো টিকেট অলমোস্ট সোল্ড আউট!

‘রাজকুমার’ ছবির প্রযোজক ও ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনানও জানিয়েছেন, ঈদের প্রথম ও দ্বিতীয় দিনে রাজকুমারের বিক্রি হয়ে গেছে। তিনি বলেন, আমাদের বিশ্বাস মুক্তির প্রথম দিন প্রথম শো থেকে দর্শক রাজকুমারকে আপন করে নেবেন।

রাজকুমারের মুক্তি উপলক্ষে নিজের ফেসবুকে চাঁদরাতে সন্ধ্যায় এক ভিডিও বার্তা দিয়ে শাকিব খান দর্শকদের সিনেমা হলে এসে ‘রাজকুমার’ দেখার আমন্ত্রণ জানিয়েছেন। বলেছেন, পরিবার-পরিজন বন্ধু-বান্ধব সবাইকে নিয়ে রাজকুমার উপভোগ করুন।

Reneta

দেশের ১২৫টির মতো সিনেমা হলে ঈদ উপলক্ষে মুক্তি পাচ্ছে ‘রাজকুমার’। জানা যায়, ২১০ টি সিনেমা হলের মধ্যে শাকিবের এই ছবি রেকর্ড পরিমাণ রেন্টালে চারভাগের প্রায় তিনভাগ হল পেয়েছে। এতে করে রেকর্ড কয়েক কোটি টাকা বুকিং মানি (টেবিল কালেকশন) তুলেছে।

প্রিয়তমা খ্যাত নির্মাতা হিমেল আশরাফের পরিচালনায় শাকিব খান ছাড়াও রাজকুমার ছবিতে অভিনয় করেছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি, তারিক আনাম খান, ডাক্তার এজাজ, এরফান মৃধা শিবলু, আনোয়ার, দিলারা জামান প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরশাদ আদনানরাজকুমারলিড বিনোদনশাকিব খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

জীবনের না-বলা গল্প নিয়ে প্রথমবার পডকাস্টে ফেরদৌসী মজুমদার

আগস্ট ১, ২০২৬

ভারত-পাকিস্তান একই গ্রুপে, বাংলাদেশের সঙ্গী কারা?

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটি

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

৫০ দেশের জন্য মার্কিন ভিসা বন্ড কর্মসূচি স্থায়ী, তালিকায় বাংলাদেশ

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন বিশেষ দূতের সফরে যেসব বিষয় নিয়ে আলোচনা

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT