ক্রিকেট

টি-টুয়েন্টির ভাগ্য বদলাতে এলেন শ্রীরাম

বাংলাদেশ ক্রিকেট দলের কোচ শ্রীরাম অনুশীলনে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীরাম বাংলাদেশ ক্রিকেট দলের কোচ, তিনি অনুশীলনে মনোযোগী, পিচের পাশে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশ টি-টুয়েন্টি দলের টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব নিতে ঢাকায় এসেছেন ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরাম। দুপুরে মিরপুরের বিসিবি কার্যালয়ে এসেই আলোচনায় বসেছেন সাবেক এই অস্ট্রেলিয়ান কোচ।

অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত শ্রীরামের সঙ্গে বিসিবির চুক্তি। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় এশিয়া কাপে প্রধান কোচ রাসেল ডমিঙ্গোকে না-ও দেখা যেতে পারে বাংলাদেশ দলের সঙ্গে। তাকে ওয়ানডে ও টেস্টের জন্য বিবেচনা করতে চাইছে বোর্ড।

ডমিঙ্গো বিসিবির নতুন পরিকল্পনায় কাজ করবেন কিনা সেটি জানা যাবে সোমবার বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে সভার পর।

মিরপুরে এ মুহূর্তে চলছে এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে টাইগারদের নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ। নতুন পরামর্শকের সঙ্গে সাকিব-আফিফদের প্রথম সাক্ষাৎ হয়ত হয়ে যাবে আজই।

বিষয়:ডমিঙ্গো পাপন বাংলাদেশ টি-টুয়েন্টি দল বিসিবি শ্রীরাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…