চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীমঙ্গ‌লে বিনা লাভের বাজারে ক্রেতাদের ভিড়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৩ পূর্বাহ্ণ ১২, নভেম্বর ২০২৪
জনপদ, মৌলভীবাজার
A A

পলাশ চৌধুরী: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাজারে লাগামহীন মূল‌্য এবং সিন্ডিকেট ভাঙতে সঠিক ওজনে ও বিনা লাভে নিত্যপন্যের বাজার চালু করা হয়েছে।

শ্রীমঙ্গলে বিনা লা‌ভের বাজারে অসংখ‌্য ক্রেতা সকাল থে‌কে সন্ধ‌্যা পর্যন্ত বাজার কর‌ছেন এখান থে‌কে। শহ‌রের প্রধান বাজা‌রের পাশেই সা‌মিয়ানা টানা‌নো এক‌টি জায়গায় অস্থায়ী ভি‌ত্তি‌তে চল‌ছে এই বাজার। সাধারণ মানু‌ষের সা‌ধ্যের ম‌ধ্যে বাজার কর‌ছেন বিনা লা‌ভের বাজার থে‌কে।

এই বাজার ধারনা‌টির উদ্যোগ নিয়েছেন শ্রীমঙ্গল পৌরসভার সদ‌্য সা‌বেক মেয়র মহ‌সিন মিয়া মধু। তি‌নি জানান, বাজা‌রে যত‌দিন স্ব‌স্তি না ফির‌বে তত‌দিন আমরা সামা‌জিক দায়বদ্ধতা থে‌কে এই বাজার চা‌লি‌য়ে যা‌বো। গত ৪ ন‌ভেম্বর থে‌কে শুরু হ‌য়ে‌ছে এই বাজার।

সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভি‌ত্তি‌তে প্রতিদিন সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই বাজার খোলা থাকছে।

বাজা‌রে শী‌তের সব‌জিসহ লালশাক, টমেটো, চাল, তেল, মসুর ডাল, পেঁয়াজ, রসুন, লেবু, মুলা, পেঁপে, লতা, লাউ, ডিম, আলু, প্যাকেট আটা, লবণ, বিস্কুট, কেক, তেল সব পাওয়া যা‌চ্ছে। উ‌দ্যোক্তারা ভোরে কৃষকের কাছ থেকে সবজি কিনে এ‌নে ক্রেতাদের কাছে বিক্রি করছেন। সেজন্য, কৃষকদের কাছ থেকে কেনা মূল্যেই বিক্রি করা সম্ভব হ‌চ্ছে। ন‌্যায‌্যমূ‌ল্যে পণ‌্য পে‌য়ে খু‌শি ক্রেতারা।

দেখা যায়, ক্রেতারাও খুব আগ্রহ নিয়ে কিনছেন। যাঁর যতটুকু প্রয়োজন, নিয়ে যাচ্ছেন। আমাদের এই দোকানের মূল্যতালিকা দেখে এখন বাজারের অন্য দোকানিরাও দাম কমিয়ে আনছেন। এভাবে বিনা লা‌ভের বাজার চালু থাকলে বাজারের সিন্ডিকেট সহজেই ভেঙে যাবে। সাধারণ মানুষ ন্যায্যমূল্যে জিনিস কিনতে পারবেন।

Reneta

একজন ক্রেতা আফজাল হো‌সেন জানান, বাজা‌রে ৭৫ টাকার লাউ কিনলাম ৪৫ টাকায়, এখ‌নো জি‌নি‌ষের দা‌মে অ‌নেক পার্থক‌্য আ‌ছে।

এই বাজা‌রের উ‌দ্যোক্তা মহসিন মিয়া মধু গণমাধ‌্যম‌কে ব‌লে‌ছেন, একজন কৃষক অনেক কষ্ট করে ফসল ফলান, সেই ফসল আড়তদারেরা কম টাকায় কিনে অধিক মুনাফায় পাইকারি বিক্রেতার কাছে বিক্রি করেন। সেই পাইকার আবার খুচরা ব্যবসায়ীর কাছে বিক্রি করেন।

যখন একজন ক্রেতা খুচরা বিক্রেতার কাছ থেকে পণ্য কেনেন, সেটা অনেক দাম দিয়ে কিনতে হয়। আমরা সরাসরি কৃষক ও ক্রেতার মধ্যে সংযোগ স্থাপন করে দিচ্ছি। মানু‌ষের উপকার হ‌চ্ছে, রাজনী‌তিবিদ ও সমাজ‌সেবক হি‌সে‌বে এটাই আমা‌দের কর্তব‌্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাজারবিনা লাভমৌলভীবাজারশ্রীমঙ্গল
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

জুলাই ৩, ২০২৬

৬ ঘণ্টার ব্যবধানে দুই সহোদরের মৃত্যু

জুলাই ৩, ২০২৬

‘চায়ের জনপদ কনটেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড’ পেলেন যারা

জুলাই ৩, ২০২৬

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

জুলাই ৩, ২০২৬

ভোটগ্রহণ শেষ, এখন অপেক্ষা ফলাফলের

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT