জনপদ

মৌলভীবাজার সীমান্তে পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি

মৌলভীবাজার সীমান্তে পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি

ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলা সীমান্ত এলাকার বিভিন্ন পাহাড়ি দূর্গম এলাকা দিয়ে রাতের আঁধারে গত তিন-চারদিন ধরে অবৈধভাবে ভারতীয় নাগরিকদের পুশইন করার চেষ্টা চালাচ্ছে। বিজিবি -৫২ ব্যাটালিয়ানের কঠোর নজরদারির ফলে বিএসএফ এর পুশইন প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। 

বিজিবি -৫২ ব্যাটালিয়ানের অধিনায়ক ল্যাফটেন্যান্ট কর্ণেল আতাউর রহমান সুজন জানান, ভারতের ত্রিপুরারাজ্যের আসাম অঞ্চলসহ বিভিন্ন স্থান থেকে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ বিপুল সংখ্যক নারীপুরুষসহ লোকজনকে ধরে এনে পুশইন এর জন্য মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলা সীমান্তের দূর্গম পাহাড়ি এলাকার বিভিন্ন পয়েন্ট জড়ো করেছে।

তিনি আরও বলেন, গত কয়েক দিন ধরে রাতের আধারে বিএসএফ অবৈধভাবে বাংলাদেশ সীমানায় পুশইন এর চেষ্টা চালাচ্ছে। বিষয়টি বিজিবি আচ করতে পাড়ায় তারা স্থানীয় লোকজনকে সাথে নিয়ে পুশইন প্রতিহত করা হয়েছে। সেই সাথে বিজিবি আরও টহল জোরদার করেছে। বিজিবি -৫২ ব্যাটালিয়ান স্থানীয় লোকজনকে সতর্ক থাকারও পরামর্শ দিয়েছেন।

তিনি আরও বলেন, ড্রোন ক্যামেরা, গোয়েন্দা তথ্য ও আধুনিক নজরদারির মাধ্যমে সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি দিন-রাত টহল জোরদার করা হয়েছে। এছাড়াও জাতীয় সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের স্বার্থ সমুন্নত রাখতে ৫২ বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ বলেও জানান এ ব্যাটালিয়নের অধিনায়ক।

বিষয়:বিএসএফ বিজিবি -৫২ ব্যাটালিয়ান মৌলভীবাজার সীমান্তে পুশইন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…