মৌলভীবাজারে কলেজছাত্র হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

ছবি: সংগৃহীত
মৌলভীবাজারে কলেজছাত্র রেজাউল করিম নাঈম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অপর পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালত আলোচিত এ হত্যা মামলার রায় ঘোষণা করেন।
মামলার এজাহার ও সংশ্লিষ্টদের বরাতে জানা গেছে, ২০২৩ সালের নভেম্বর মাসে সামাজিক যোগাযোগমাধ্যমকে কেন্দ্র করে সদর উপজেলার বর্ষিজোড়া গ্রামের বাসিন্দা ও মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী রেজাউল করিম নাঈমকে নিজ বাড়িতে পরিবারের সদস্যদের সামনে কুপিয়ে হত্যা করা হয়।
ঘটনার পর নাঈমের বাবা চেরাগ মিয়া বাদী হয়ে মৌলভীবাজার মডেল থানায় ১০ জনকে আসামি করে হত্যা মামলা করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার মামলার রায় ঘোষণা করা হয়। এতে চার আসামিকে মৃত্যুদণ্ড এবং অপর পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






