ফুটবল

ন্যু ক্যাম্পে ফিরছে বার্সেলোনা, অবসান দুবছরের অপেক্ষার

বার্সেলোনা ফুটবল দলের খেলোয়াড় ন্যু ক্যাম্পে অনুশীলনে. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সেলোনা ফুটবল দলের খেলোয়াড় ন্যু ক্যাম্পে অনুশীলনে অংশ নিচ্ছেন, দর্শকরা স্টেডিয়ামে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দীর্ঘ দুই বছর পর ঘরের মাঠে  ফিরতে চলেছে বার্সেলোনা। খেলা গড়ানোর অপেক্ষায় এবার ন্যু ক্যাম্প। ৯১০ দিন পর ২২ নভেম্বর স্পোটিফাই ক্যাম্প ন্যুতে প্রতিযোগিতামূলক ম্যাচে ফিরবে ক্লাবটি।

ফেরার ম্যাচে বার্সেলোনা মুখোমুখি হবে অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে। প্রথম ধাপে স্টেডিয়ামটিতে ৪৫ হাজারের বেশি দর্শক বসে খেলা উপভোগ করতে পারবে। এর আগে চলতি মাসের শুরুতে ন্যু ক্যাম্পে ২৩ হাজার সমর্থকের সামনে অনুশীলন সেরেছে কাতালানরা।

ন্যু ক্যাম্পে বার্সেলোনা শেষবার খেলেছিল ২০২৩ সালের ২৮ মে, মায়োর্কার বিপক্ষে লা লিগার ম্যাচে। সেদিন কাতালানরা ৩-০ ব্যবধানে জিতেছিল। আনসু ফাতি ও রবার্ট লেভান্ডোভস্কির পাশাপাশি গোল করেছিলেন গ্যাভি।

সেই ম্যাচের কথা মনে করিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গ্যাভি লিখেছেন, ‘পুরনো ক্যাম্প ন্যুতে শেষ গোলটি করাটা সবসময় সম্মানের হবে এবং আমার স্মৃতিতে থাকবে। তোমাদের সকলের সাথে নতুন গোলটি উপভোগ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

বিষয়:অ্যাথলেটিক ক্লাব ইয়ামাল গ্যাভি ন্যু-ক্যাম্প বার্সেলোনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…