ফুটবল

দীর্ঘ অপেক্ষার অবসান কেনের, ইতিহাস গড়লেন পুতেল্লাস

দীর্ঘ অপেক্ষার অবসান কেনের, ইতিহাস গড়লেন পুতেল্লাস

দীর্ঘ অপেক্ষার পর ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন হ্যারি কেন। অন্যদিকে, নারী ফুটবলে আবারও নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন আলেক্সিয়া পুতেল্লাস। ২০২৬ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানে ছেলেদের বিভাগে কেন এবং মেয়েদের বিভাগে পুতেল্লাস জিতেছেন ফুটবলের মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত পুরস্কার।

লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে আয়োজিত ব্যালন ডি’অর অনুষ্ঠানে পুরস্কার তুলে দেয়া হয় তাদের হাতে।

বায়ার্ন মিউনিখের হয়ে দুর্দান্ত একটি মৌসুম কাটানোর পুরস্কার পেয়েছেন কেন। পেছনে পেলেন লামিন ইয়ামাল ও কাইলিয়ান এমবাপেকে। ২০২৫-২৬ মৌসুমে ক্লাবটির হয়ে ৫১ ম্যাচে ৬১ গোল করেন ইংল্যান্ডের এই স্ট্রাইকার। বায়ার্নের ঘরোয়া লিগ ও কাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। গোল করার পাশাপাশি সতীর্থদের জন্য সুযোগ তৈরি এবং আক্রমণে নেতৃত্ব দেওয়ার দক্ষতাও তাকে অন্যদের চেয়ে আলাদা করেছে।

টটেনহাম হটস্পারে দীর্ঘ সময় কাটানোর পর ২০২৩ সালে বায়ার্নে যোগ দেন কেইন। ব্যক্তিগতভাবে ধারাবাহিক সাফল্য পেলেও ক্যারিয়ারের বড় অংশে দলীয় শিরোপার অপেক্ষায় ছিলেন তিনি। এবার ক্লাবের সাফল্যে অবদান রাখার পাশাপাশি ব্যালন ডি’অর জিতে সেই দীর্ঘ পথচলায় যোগ করলেন বিশেষ এক অর্জন। সবশেষ ২৫ বছরে প্রথম ইংল্যান্ড খেলোয়াড় হিসেবে ছেলেদের ব্যালন ডি’অর জিতলেন কেন। ২০০১ সালে মাইকেল ওয়েনের পর আর কোনো ইংলিশ ফুটবলার এই পুরস্কার জেতেননি।

নারী বিভাগে তৃতীয়বারের মতো ব্যালন ডি’অর জিতেছেন স্পেনের আলেক্সিয়া পুতেল্লাস। এর আগে ২০২১ ও ২০২২ সালে টানা দুবার এই পুরস্কার জিতেছিলেন ৩২ বর্ষী মিডফিল্ডার। নতুন এই স্বীকৃতিতে সর্বোচ্চ তিনবার ব্যালন ডি’অর জয়ের রেকর্ডে জায়গা করে নিয়েছেন তিনি।

বার্সেলোনায় ১৪ মৌসুম কাটিয়ে ফ্রি ট্রান্সফারে ইংলিশ ক্লাব লন্ডন সিটিতে যোগ দেন পুতেল্লাস। কাতালান ক্লাবটির হয়ে জিতেছেন ১০টি লিগ শিরোপা, ১০টি কোপা দে লা রেইনা ও চারটি চ্যাম্পিয়নস লিগ। ২০২৬ সালের পুরস্কারের জন্য বিবেচিত সময়ে বার্সেলোনার হয়ে ৫৩ ম্যাচে ২৬ গোল করার পাশাপাশি ১৫টি গোলে সহায়তা করেন তিনি। তার অবদানে দলটি জেতে স্প্যানিশ লিগ, কোপা দে লা রেইনা, স্প্যানিশ সুপার কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ।

স্পেনের হয়েও সাফল্য পেয়েছেন পুতেল্লাস। গত ডিসেম্বরে জার্মানিকে ৩-০ গোলে হারিয়ে ইউয়েফা নেশনস লিগ জেতে স্পেন। ফাইনালে ম্যাচসেরার পুরস্কারও পান তিনি। নতুন ক্লাব লন্ডন সিটিতেও পারফরম্যান্স ধরে রেখেছেন এই মিডফিল্ডার।

বিষয়:পুতেল্লাস বার্সেলোনা ব্যালন ডি”অর লন্ডন স্পেন হ্যারি কেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…