চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাতে রিয়াল-বার্সা মহারণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৬ অপরাহ্ণ ১৫, জানুয়ারি ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

স্প্যানিশ দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা মুখোমুখি হচ্ছে আরেকবার। সেটিও ফাইনালে। রাতে শিরোপাযুদ্ধ। বাংলাদেশ সময় আজ রাত ১টায় রিয়াদে কিং আল ফাহাদ স্টেডিয়ামে স্প্যানিশ সুপার কাপের ফাইনাল মহারণে নামবে আনচেলত্তি-জাভির দল।

বুধবার প্রথম সেমিফাইনালে ভ্যালেন্সিয়াকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে ফাইনালে আসে লস ব্লাঙ্কোসরা। পরেরদিন টাইব্রেকারেই রিয়াল বেটিসকে হারায় বার্সা, ৪-২ ব্যবধানে।

স্প্যানিশ সুপার কাপের শিরোপা কাতালানরা ঘরে তুলেছে ১৭বার। রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন হয়েছে ১২ বার। যদিও কাতালানদের প্রথম চার শিরোপা ছিল ভিন্ন নামে। ১৯৪৫ সালে জেতা শিরোপা ছিল কোপা ডে অরো আর্জেন্টিনা নামে। সেবছর কোপা ডেল জেনারেলিসিমো চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদকে হারায় লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা।

Banglabid

১৯৪৭ সালে টুর্নামেন্টের নাম পরিবর্তন করে রাখা হয় কোপা ইভা দুয়ার্তে। সেবছর রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন হলেও ১৯৪৮, ১৯৫২ ও ১৯৫৩ সালে চ্যাম্পিয়ন হয় বার্সেলোনা।

১৯৮২ সালে এসে আবারও পরিবর্তন হয় টুর্নামেন্টের নাম। দুদলের ফরম্যাটে হওয়া শিরোপাযুদ্ধের নাম হয় স্প্যানিশ সুপার কাপ বা সুপারকোপা দ্য এসপানিয়া। এই ফরম্যাটে কাতালানরা চ্যাম্পিয়ন হয় ১৩বার। রিয়াল মাদ্রিদ ৯বার।

সবশেষ ২০১৯ সালে দুদল থেকে বেরিয়ে চার দলের ফরম্যাটে হচ্ছে শিরোপা লড়াই। লা লিগা ও কোপা ডেল রে চ্যাম্পিয়ন ও রানার্সআপদের নিয়ে হয় আসর। এই ফরম্যাটে ২০২২ আসরের আগ পর্যন্ত হয়েছে তিন মৌসুম। সেখানে বার্সেলোনা শিরোপা না জিতলেও দুবার চ্যাম্পিয়ন হয়ে এগিয়ে রিয়াল।

Reneta

সুপার কাপের ফাইনালে এপর্যন্ত রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা মুখোমুখি হয়েছে ৭বার। রিয়াল জিতেছে ৬বার, বার্সেলোনা ১বার, সেই ২০১১ সালে।

রিয়াদের কিং আল ফাহাদ স্টেডিয়ামে বার্সেলোনার সুযোগ চার দলের ফরম্যাটে নিজেদের প্রথম সুপার কাপ জেতার। অন্যদিকে রিয়ালের হাতছানি শিরোপা সংখ্যায় দাপট ধরে রাখার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফাইনালবার্সেলোনারিয়াল মাদ্রিদলিড স্পোর্টসস্প্যানিশ সুপার কাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়ার পিচে নাহিদের অনুপস্থিতি কতটা ভোগাবে বাংলাদেশকে?

আগস্ট ১২, ২০২৬

বিদ্যুৎ ও গ্যাস সংকট মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

ফ্লোরিডায় ‘এশিয়ান ফেস্টিভ্যাল’-এর গ্র্যান্ড অ্যানাউন্সমেন্ট ও এক্সিকিউটিভ গালা অনুষ্ঠিত

আগস্ট ১২, ২০২৬

পরিবেশ রক্ষায় চীনের নতুন উদ্যোগ, শুরু হচ্ছে বড় পরিসরে বন ও প্রকৃতি পুনরুদ্ধার প্রকল্প

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

মৌসুমি ফলে কেন বাড়বে আপনার আগ্রহ?

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT