চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌম্যের উপরই আস্থা হাথুরুর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৬ অপরাহ্ণ ০৮, মার্চ ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার মাঠে বিশ্রাম নিচ্ছেন, ক্যাপশন ও ছবি বিবরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলে দীর্ঘদিন ধরেই চলছে উদ্বোধনী জুটি নিয়ে সমস্যা। স্থায়ী সমাধান না পেলেও শ্রীলঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে লিটন দাসের সঙ্গে সৌম্য সরকারকে দেখা গেছে। টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে তাই সৌম্যের উপরই আস্থা রাখতে চান প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে ১-১ সমতায় আছে হাথুরুর দল। শনিবার তৃতীয় ও শেষ ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৩টায় লঙ্কানদের মুখোমুখি হবে টিম টাইগার্স।

সিরিজ চলার মাঝে ইএসপিএন ক্রিকইনফোকে শুক্রবার দেয়া সাক্ষাৎকারে ওপেনিং জুটি নিয়ে হাথুরু বলেছেন, ‘উদ্বোধনী জুটি অতীতে ভালো করতে পারেনি। আমরা সেই ভুলগুলো শোধরাতে চাইছি। যদি তারা ভালো করে, আমরা খুব বেশি পরিবর্তন করতে চাই না। যদি এটা কাজ করে, অবশ্যই অব্যাহত রাখতে চাই। এটা শুধু উদ্বোধনী জুটির ক্ষেত্রেই নয়, হ্যাঁ পাওয়ার-প্লেতে ওদের ভঙ্গি ভালো ছিল।’

Banglabid

‘লিটন-সৌম্য উদ্বোধনী জুটিতে আগের ম্যাচে ৬৩ রান এনে দিয়েছে। আপনার কয়টা সেঞ্চুরি আছে, এই ফরম্যাটে তা বিবেচ্য নয়। দলে কতটা অবদান রাখছে, এটাই গুরুত্বপূর্ণ। সে এখন দলে অবদান রাখছে। সেদিন গুরুত্বপূর্ণ উইকেটও এনে দিয়েছে। দুই ম্যাচেই ওদের সবচেয়ে ভয়ানক খেলোয়াড়কে আউট করেছেন।’

‘গত ম্যাচ ছিল নিখুঁত খেলা। বোলিং-ব্যাটিং দুই বিভাগেই গেম পরিকল্পনা বাস্তবায়ন করতে পেরেছি। আমার কাছে গুরুত্বপূর্ণ হল, প্রথম ম্যাচের হার থেকে আমরা কতটা শিখলাম। প্রথম ম্যাচে দুই দলের ক্ষেত্রেই শিশির প্রভাব ফেলেছে। সেখান থেকে বোলাররা শিখতে পেরেছে, এমন পিচে শিশির থাকলে কীভাবে বল করতে হবে। গত ম্যাচে ব্যাটাররা যেভাবে পাওয়ার প্লে কাজে লাগিয়েছে, এটা দেখা অনেক স্বস্তির।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ শ্রীলঙ্কা টি-টুয়েন্টিলিটনলিড স্পোর্টসসিলেটসৌম্য সরকারহাথুরুসিংহে
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT