চাঁদপুর

বিয়ে না করানোয় মাকে খুন করল ছেলে

নিহত যুবকের মুখের ছবি, কালো চুল ও গা dark কালো চোখের যুবক. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়ে না করানোর কারণে মাকে খুন করা যুবকের ছবি, যুবকের মুখের স্পষ্ট ছবি, কালো চুল ও গা dark কালো চোখ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চাঁদপুরের ফরিদগঞ্জে বিয়ে না দেয়ায় মা রানু বেগম (৬০)কে গলা কেটে খুন করেছে ছেলে রাসেল খান (২৭)। আজ শুক্রবার (২৬ এপ্রিল) বিকেলে ৮নং পাইকপাড়া ইউনিয়নের ইছাপুর গ্রামের খান বাড়িতে এ ঘটনা ঘটে।

রাসেল তিন বোন, দুই ভাইয়ের মধ্যে সবার ছোট।

পারিবারিক সূত্রে জানা যায়, রাসেল দীর্ঘদিন ধরেই বিয়ে করার জন্য পরিবারের কাছে দাবি করে আসছিল। কিন্তু ছেলে বেকার হওয়ায় তার কথায় কেউ কর্ণপাত করেনি। এর আগেও রাসেল তার বাবা আতর খানকে পেটায়। তার বিয়ে করার দাবি পূরণ না করায় আজ শুক্রবার মাকে হত্যার ঘটনা ঘটনায় রাসেল।

পুলিশের হাজিগঞ্জ ফরিদগঞ্জ সার্কেল অফিসার পঙ্কজ কুমার দে বলেন, পরিবারের কাছ থেকে আমরা জেনেছি ছেলেকে বিয়ে না দেওয়ায় মাকে হত্যা করে রাসেল। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। অভিযুক্ত রাসেলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বিষয়:বিয়ের দাবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…