চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, রাতেই বিয়ে

এস কে রাসেল এস কে রাসেল
৯:৪৬ অপরাহ্ণ ১৩, মে ২০২৬
- সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A
অভিযুক্ত জাবেদ

অভিযুক্ত জাবেদ

কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক তরুণীর অনশনের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের মধ্যস্থতায় রাতেই ওই যুগলের বিয়ে সম্পন্ন হয়েছে।

বুধবার ১৩ মে সকালে উপজেলার সদর ইউনিয়নের জামাদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, অষ্টগ্রাম সদর ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত কথিত কর্মচারী জাবেদের সঙ্গে একই ইউনিয়নের কলাপাড়া এলাকার আশা আক্তারের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। তরুণীর অভিযোগ, বিয়ের আশ্বাসে জাবেদ তার সঙ্গে সম্পর্ক গড়ে তুললেও সম্প্রতি বিয়ে নিয়ে টালবাহানা শুরু করেন।

Banglabid

এ অবস্থায় বুধবার সকালে আশা আক্তার জাবেদের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অবস্থান নেন এবং অনশন শুরু করেন। খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় করেন।

অনশনরত তরুণী বলেন, জাবেদ আমাকে বিয়ের আশ্বাস দিয়ে দীর্ঘদিন সম্পর্ক রেখেছে। এখন সে আমাকে অস্বীকার করছে। বিয়ে না করা পর্যন্ত আমি এখান থেকে যাব না।

অভিযুক্ত জাবেদ উপজেলার সদর ইউনিয়নের জামাদারপাড়া এলাকার খোকন মিয়ার ছেলে।

Reneta

এদিকে জাবেদের পরিবারের সদস্যরা অভিযোগ অস্বীকার করে জানান, বিষয়টি পারিবারিকভাবে সমাধানের চেষ্টা চলছিল। তবে ঘটনার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

জাবেদের নাম্বারে ফোন দিয়ে বিষয়টি জানতে চাইলে তিনি ব্যস্থ রয়েছে বলে ফোন কেটে দেয়।

এ বিষয়ে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, প্রথমে পারিবারিকভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা হয়। পরে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের মধ্যস্থতায় তাদের বিয়ের উদ্যোগ নেওয়া হয়।

অষ্টগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন মুকুল বলেন, সকাল থেকে মেয়েটি ছেলের বাড়িতে অবস্থান নেয়। বিষয়টি আমি দুপুরের দিকে জেনেছি। পরে দুই পক্ষের সঙ্গে কথা বলি ও তাদের প্রেমের সম্পর্কের প্রমাণ পাওয়া যায়। পরে রাত ৮টার দিকে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।

জাবেদ দীর্ঘদিন ধরে অষ্টগ্রাম সদর ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত থাকলেও তার নিয়োগের বৈধতা নিয়ে স্থানীয়ভাবে নানা অভিযোগ রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনশনঅষ্টগ্রাম থানাজামাদারপাড়াপ্রেমিকার অনশনবিয়ের দাবি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দূষিত নগরীর তালিকায় বার বার উঠে আসছে ঢাকার নাম

পরবর্তী

টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির দায়িত্ব গ্রহণ প্রিন্সের

পরবর্তী

টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির দায়িত্ব গ্রহণ প্রিন্সের

হঠাৎ বৃষ্টি ও পাহাড়ি ঢলে হালুয়াঘাটে শতাধিক হেক্টর ফসল তলিয়ে গেছে

সর্বশেষ

লাল ফাইলে কেন শপথবাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লাল ফাইলে কেন শপথবাক্য?

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিবসহ তিন সচিব পদে পরিবর্তন

আগস্ট ২১, ২০২৬

শপথ নিলেন আরও ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT