চুয়াডাঙ্গা

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এসএসসি পরীক্ষার্থী

প্রেমিকের বাড়িতে এসএসসি পরীক্ষার্থী ও পুলিশ নারী কনস্টেবল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেমিকের বাড়িতে এসএসসি পরীক্ষার্থী ও পুলিশ নারী কনস্টেবল বসে আছেন, পরিস্থিতি উত্তেজনাপূর্ণ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চুয়াডাঙ্গায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছে একজন এসএসসি পরীক্ষার্থী। চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুকগড়গড়ি মাদ্রাসাপাড়ায় এই ঘটনা ঘটেছে।

সোমবার (২১ এপ্রিল) বিকাল থেকে ওই পরীক্ষার্থী প্রেমিক নাঈমের বাড়ি অবস্থান নিলেও সন্ধ্যায় বিষয়টি জানাজানি হয়। এই ঘটনার পর থেকে নাঈম পলাতক। বিষয়টি জানার পর উৎসুক জনতা সেখানে ভিড় করে।

এক পর্যায়ে উপস্থিত লোকজন ওই শিক্ষার্থীকে প্রেমিকের বাড়িতে তুলে দেয়। এসময় স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দিলে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

বিয়ের দাবি করা ওই শিক্ষার্থী জানান, তার বাড়ি চুয়াডাঙ্গার দর্শনা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামে। তিনি দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।

তিনি জানান, তিন বছর ধরে নাঈমের সাথে তার প্রেমের সম্পর্ক। সম্প্রতি নাঈম তার সাথে যোগাযোগ বন্ধ করে দিলে, তিনি সোমবারের গণিত পরীক্ষায় অংশগ্রহণ শেষে প্রেমিকের সাথে দেখা করতে চুয়াডাঙ্গায় আসেন।

তিনি আরও জানান, এক পর্যায়ে জানতে পারেন নাঈম অন্যত্র বিয়ে করতে যাচ্ছে। প্রেমিকের অন্যত্র বিয়ের বিষয়টি জানার পর তিনি প্রেমিকের বাড়ির সামনে অনশনে বসেন। দাবি করেন বিয়ের।

এই ঘটনার পর থেকে প্রেমিক আর বাড়ি ফিরে আসেননি। কিন্তু ওই শিক্ষার্থী তার দাবিতে অনঢ় অবস্থানে ছিলেন।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান জানান, রাত ১০টায় ওই শিক্ষার্থীকে থানা হেফাজতে নেয়া হয়েছে। তাকে ওই প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ দিতে বলা হয়েছে।

তিনি জানান, ওই শিক্ষার্থী অভিযোগ দিলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।

বিষয়:এসএসসি পরীক্ষার্থী বিয়ের দাবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…