চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির চেয়েও বেশি বিক্রি হয়েছে সনের জার্সি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪০ পূর্বাহ্ণ ১৫, আগস্ট ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
৬ আগস্ট লস অ্যাঞ্জেলসের সংবাদ সম্মেলনে সন

৬ আগস্ট লস অ্যাঞ্জেলসের সংবাদ সম্মেলনে সন

মেজর লিগ সকারে সবচেয়ে দামি ফুটবলার হয়ে লস অ্যাঞ্জেলেসে গেছেন সন হিউং-মিন। নর্থ লন্ডনের ক্লাব টটেনহ্যামে ১০ মৌসুম কাটানো সন যুক্তরাষ্ট্রে যাওয়ার পর জার্সি বিক্রির ধুম পড়েছে। কোরিয়ান তারকা ছাড়িয়ে গেছেন বিশ্বকাপজয়ী ইন্টার মিয়ামি মহাতারকা লিওনেল মেসির জার্সি বিক্রিকেও।

লস অ্যাঞ্জেলেসে সনকে পরিচয় করিয়ে দেয়ার পরপরই হৈচৈ পড়ে যায় মার্কিন সকারে। সমর্থকরা হুমড়ি খেয়ে পড়েন সনের জার্সি কেনার জন্য। জার্সির বিক্রির সংখ্যায় বর্তমানে বিশ্বের সকল অ্যাথলটদের ছাড়িয়ে যাচ্ছে সনের জার্সি।

লস অ্যাঞ্জেলেসের সহসভাপতি ও জিএম জন থরিন্টন বলেছেন, ‘সনের জার্সি এখন সবার চেয়ে বেশি বিক্রি হচ্ছে। সনের এখানে আসার ঘোষণার পর থেকে জার্সি বিক্রির হিসেবে মার্কিন বাস্কেটবল মহাতারকা লেব্রন জেমস, স্টেফেন ক্যারি, এমনকি মেজর লিগ সকার আইকন মেসির চেয়েও বেশি বিক্রি হয়েছে।’

‘ক্লাবের হয়ে সনের নাম লেখানোর দ্বিতীয় সপ্তাহ। যদিও এখন মেজর লিগের সবচেয়ে বেশি জার্সি বিক্রির কথা বলছি না। এখন বলছি এখনকার সময়ে সবধরনের খেলায় যেকোনো অ্যাথলেটের চেয়ে বেশি বিক্রি হয়েছে তার।’

ইতিমধ্যে লস অ্যাঞ্জেলেস স্পোর্টিং ইনস্টিটিউশনের আরেক প্রতিষ্ঠান লস অ্যাঞ্জেলেস ডডজার বেসবল লিগের ম্যাচে ২৭ আগস্ট জমকালো আয়োজনে পরিচয় করিয়ে দেয়া হবে সাউথ কোরিয়ান তারকাকে।

ডডজার স্টেডিয়ামে সেদিন আয়োজন হবে স্যান ডিয়েগো পাদরেস ও সিয়াটেল মেরিনার্সের বেসবল ম্যাচ। ৩৩ বর্ষী সনের পরিচিতিপর্বে লস অ্যাঞ্জেলেস এফসি সমর্থকদের মাঠে উপস্থিত থাকার জন্য বলেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: লস-অ্যাঞ্জেলসলিওনেল মেসিলিড স্পোর্টসলেব্রন জেমসসন হিউং মিন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বেঁচে থাকার জন্য বিক্রি হচ্ছে সন্তান!

মে ১৯, ২০২৬

নেইমারকে বিশ্বকাপ দলে ডেকে যা বললেন আনচেলত্তি

মে ১৯, ২০২৬
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, ছবি: সংগৃহীত।

‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে চলছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মে ১৯, ২০২৬

উপসাগরীয় মিত্রদের অনুরোধে ইরানে হামলা স্থগিত করলেন ট্রাম্প

মে ১৯, ২০২৬

শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডের নতুন কমিটি গঠন

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT