বাংলাদেশ

আমাকে এখনই এত ভয়!

আমাকে এখনই এত ভয়!

ছবি: সংগৃহীত

নিজেকে ময়মনসিংহ সদরের সন্তান দাবি করে নিজের বাড়ি ও পরিচয় নিয়ে অপপ্রচারের অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক শক্তির এক নেত্রী। তার দাবি, নির্বাচনের সময় দলীয় সিদ্ধান্তে তাকে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে মনোনয়ন দেওয়া হয়েছিল। তবে তিনি নিজে ময়মনসিংহ ৪ (সদর) আসনের মনোনয়ন চেয়েছিলেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেখানে তিনি দাবি করেন, তার বাবা-দাদাসহ পূর্বপুরুষেরা ময়মনসিংহ সদরের বাসিন্দা। তার নিজের কবরের জায়গাও সদরের দাপুনিয়া ইউনিয়নের আজমতপুর গ্রামে নির্ধারিত রয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচনের সময় তিনি এনসিপির শ্রমিক শক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছিলেন। ভালুকা একটি শিল্পাঞ্চল হওয়ায় সেখানকার শ্রমিকদের নিয়ে কাজ করার সুযোগ বিবেচনায় দল তাকে ময়মনসিংহ-১১ আসনে মনোনয়ন দেয়। এটি সম্পূর্ণ দলীয় সিদ্ধান্ত ছিল বলে তিনি উল্লেখ করেন।

নিজের মনোনয়ন কেনার দিনের একটি ছবির কথা উল্লেখ করে তিনি বলেন, ছবিটি দেখলেই বিষয়টি বোঝা যাবে। তিনি কখনো নিজেকে ভালুকার বাসিন্দা হিসেবে দাবি করেননি বলেও জানান।

নিজের বাড়ি নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তুলে তিনি বলেন, প্রশাসক রোকন সাহেব ও তার বাড়ি একই ইউনিয়নে বলে তিনি জানেন। তা সত্ত্বেও বিএনপির কিছু লোক তাকে ‘ভাড়াটিয়া’ সহ বিভিন্ন নামে আখ্যায়িত করে অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।

বিষয়:অপপ্রচারের অভিযোগ এনসিপি জাতীয় নাগরিক পার্টি ময়মনসিংহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…