আন্তর্জাতিক

জাপানে ট্রেনের কমপার্টমেন্টে ঢুকে পড়লো সাপ, তারপর যা হলো …

জাপানে ট্রেনের প্ল্যাটফর্মে যাত্রীরা অপেক্ষা করছে, দ্রুত ট্রেন আসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাপানের একটি ট্রেনের প্ল্যাটফর্মে যাত্রীরা অপেক্ষা করছে, ট্রেনটি প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

জাপানের বহুমুখী বুলেট ট্রেনের সময় সাপের আতঙ্কে বিলম্ব হয়েছে। এই ঘটনা জাপানের ইতিহাসে বিরল, ট্রেনের একটি কমপার্টমেন্টে সাপ ঢুকে পড়ে পরিষেবাগুলো থামিয়ে দেয়া।

মঙ্গলবার ১৬ এপ্রিল সন্ধ্যায় ট্রেনের একজন যাত্রী প্রায় ৪০ সেন্টিমিটার লম্বা একটি সাপ ট্রেনে ঢুকে পড়ার কথা নিরাপত্তা কর্মীদের জানায়। নাগোয়া এবং টোকিওর মধ্যে চলাচলকারী একটি ট্রেনে সাপ লুকিয়ে থাকার ঘটনায় ট্রেনটির যাত্রা ১৭ মিনিট বিলম্বিত হয়।

সাপটি বিষাক্ত ছিল কিনা বা কীভাবে এটি ট্রেনে এসেছে তা স্পষ্ট নয়। তবে যাত্রীদের মধ্যে কোন আঘাত বা আতঙ্ক ছিল না। মধ্য জাপান রেলওয়ের একজন মুখপাত্র এএফপিকে এ কথা জানিয়েছেন।

বুলেট ট্রেনের যাত্রীরা ট্রেনে কবুতরসহ ছোট কুকুর, বিড়াল এবং অন্যান্য প্রাণী আনতে পারেন, কিন্তু সাপ নয়। বুনো সাপ কিভাবে ট্রেনে উঠছে তা কল্পনা করা কঠিন।

মুখপাত্র এএফপিকে বলেছেন, ট্রেনে সাপ আনার বিরুদ্ধে আমাদের নিয়ম রয়েছে। কিন্তু আমরা যাত্রীদের লাগেজ চেক করি না।

ট্রেনটি মূলত ওসাকা যাওয়াার জন্য নির্ধারিত ছিল, ট্রেনটি প্রায় ১৭ মিনিট দেরি করে। এই ঘটনার পর বুলেট ট্রেনে ইউনিফর্মধারী নিরাপত্তারক্ষীদের টহল বাড়ানো হয়েছে।

 

বিষয়:জাপান বিলম্ব বুলেট ট্রেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…