বিনোদন

শনিবার চ্যানেল আইয়ের পর্দায় শাকিব-বুবলীর ‘পাসওয়ার্ড’

A man and woman in traditional Bengali wedding attire exchanging rings. Channel i News - চ্যানেল আই নিউজ

Bengali bride and groom exchanging rings during wedding ceremony, surrounded by guests in traditional attire. Channel i News – চ্যানেল আই নিউজ

সময়ের জনপ্রিয় জুটি শাকিব ও বুবলী। এই জুটির আলোচিত ছবিগুলোর একটি ‘পাসওয়ার্ড’। মালেক আফসারী পরিচালিত ছবিটি আবারও ছোট পর্দার দর্শকদের দেখার সুযোগ করে দিচ্ছে চ্যানেল আই।

চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, গ্লো এন্ড লাভলির সৌজন্যে দর্শক শনিবার (২২ অক্টোবর) দুপুর ৩টা ৫ মিনিটে ‘পাসওয়ার্ড’ ছবিটি দেখতে পারবেন।

২০১৯ সালে একমাত্র ব্যবসাসফল ছবি ছিল ‘পাসওয়ার্ড’। এর পরের বছর বিশ্ব ভালোবাসা দিবসে চ্যানেল আই ছবিটির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার করে।

শাকিব খান ফিল্মস (এসকে ফিল্মস) এর ব্যানারে নির্মিত ছবিতে শাকিব-বুবলী ছাড়াও আরও অভিনয় করেছেন ইমন, মিশা সওদাগর, অমিত হাসান, শিবা শানু প্রমুখ।

বিষয়:অমিত হাসান ইমন চ্যানেল আই পাসওয়ার্ড বুবলী মিশা সওদাগর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…