চট্টগ্রাম

সীতাকুণ্ড ট্র্যাজেডি: নিহতদের ১০ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা

সীতাকুণ্ডে ট্রাক ও ট্রাক্টর দুর্ঘটনায় ধ্বংসস্তূপ ও ধোঁয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

সীতাকুণ্ডে ট্রাক ও ট্রাক্টর দুর্ঘটনায় ধ্বংসস্তূপ ও ধোঁয়া, আহত ও ক্ষতিগ্রস্তদের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে নিহত প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকা, গুরুতর আহতদের ৬ লাখ এবং অন্যদের ৪ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে বিএম কন্টেইনার ডিপো কর্তৃপক্ষ।

আগুন ও বিস্ফোরণে ফায়ার সার্ভিসের ৯ কর্মীসহ মৃতের সংখ্যা বেড়ে ৪৯ জনে দাঁড়িয়েছে। এ পর্যন্ত ২৩ জনের মরদেহ শনাক্ত করা গেছে। আর ১৯ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আহত ও দগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শনিবার রাতে লাগা আগুনে পর পর ১৫ থেকে ২০টি কন্টেইনারে বিস্ফোরণের ঘটনা ঘটে। সেসময় প্রতিটি কন্টেইনার একেকটি শক্তিশালী বোমায় পরিণত হয়।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন সীতাকুণ্ডের শীতলপুর এলাকায় ২৬ একর জায়গার ওপর কনটেইনার ডিপোটি অবস্থিত। এতে কয়েক হাজার কন্টেইনার রয়েছে।

এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিষয়:অগ্নিকাণ্ড আগুন চট্টগ্রামে আগুন বিএম কন্টেইনার ডিপো সীতাকুণ্ড ট্র্যাজেডি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…