চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সীতাকুণ্ডে আরো দু’টি মরদেহের অংশবিশেষ উদ্ধার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২০ অপরাহ্ণ ০৭, জুন ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A
সীতাকুণ্ডে ট্রাকের সঙ্গে সংঘর্ষে ধ্বংসপ্রাপ্ত কন্টেইনার. Channel i News - চ্যানেল আই নিউজ

সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপো থেকে আরও দুটি মরদেহের ভস্মীভূত অংশবিশেষ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা।

আজ মঙ্গলবার এই দুটি লাশের অংশবিশেষ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাত সোয়া ৯ টার দিকে অগ্নিকাণ্ড ও দেড় ঘণ্টা পর বিস্ফোরণের ঘটনায় এ নিয়ে গত তিন দিনে ৪৩ জনের লাশ উদ্ধার করা হলো। এর আগে মৃতের সংখ্যা ছিল ৪১। আজ উদ্ধার হওয়া দুটি লাশের মধ্যে একটি অগ্নিনির্বাপক দলের সদস্য এবং অপরটি ডিপোর নিরাপত্তা প্রহরীর বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস কুমিল্লার সহকারী পরিচালক আখতারুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘আজ দুপুরে আরো দুটি মরদেহের ভস্মীভূত অংশবিশেষ উদ্ধার করেছি আমরা। এদের একটির পাশে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের বুট আর পিপিইর আলামত পেয়েছি। অন্যটির আলামতের মধ্যে সিকিউরিটির পোশাকের পোড়া অংশ ছিল। তাই ধারণা করছি এই মরদেহগুলোর একটি ফায়ার সার্ভিসের সদস্যের, অন্যটি ডিপোর সিকিউরিটির দায়িত্বে থাকা কোনো রক্ষীর।’

Banglabid

এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তাঁর ব্যক্তিগত চক্ষু চিকিৎসক ও ন্যাশনাল আই কেয়ারের সাবেক মহাপরিচালক অধ্যাপক দীন মোহাম্মদ নুরুল হক আজ সকাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সব রোগির চক্ষু পরীক্ষা করেছেন।

তিনি বলেন, ‘আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে একটি বিশেষজ্ঞ টিম নিয়ে এখানে এসেছি। চমেকহা’য় চিকিৎসাধীন ৬৩ জন রোগির চোখ আমি পরীক্ষা করেছি। তারা কোনো না কোনোভাবে চোখে আঘাত পেয়েছেন। এখানে কিছু রোগির চোখে বেশি ক্ষতি হয়েছে। এসব রোগির চিকিৎসায় উচ্চ ক্ষমতাসম্পন্ন মেডিকেল টিম গঠন করবো। ভালো-মন্দ সবকিছুই আল্লাহর হাতে। চিকিৎসাধীনদের মধ্যে একজনের অবস্থা খুবই খারাপ। তাকে দেশের বাইরেও নিয়ে যেতে হতে পারে।’

সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের ১৮ ব্রিগেডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম আজ বেলা ১১ টার দিকে ডিপো ফটকে ব্রিফিংকালে সাংবাদিকদের জানিয়েছেন, ‘বিএম ডিপোর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে এসেছে। কিছু কন্টেইনার থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে। আর যাতে হতাহত না ঘটে তার জন্য আমরা গুরুত্বের সঙ্গে কাজ করছি। এ কারণে যেগুলো থেকে ধোঁয়া বের হচ্ছে, সেগুলোর আশপাশে আমরা কম যাচ্ছি। আমরা আর কোনো হতাহত চাই না। আমাদের টার্গেট হচ্ছে যা ক্ষতি হওয়ার হয়েছে, আর যাতে কোনো ক্ষতি না হয়।’

Reneta

সংশ্লিষ্ট সকলকে আশ্বস্ত করে আরিফুল ইসলাম বলেন, বাংলাদেশ সেনাবাহিনী যেকোনো দুর্যোগের সময় মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: body recoveredমরদেহ উদ্ধার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মিথ্যাচার করে নিজের রেকর্ড ভাঙলেন মির্জা ফখরুল: তথ্যমন্ত্রী

পরবর্তী

‘নাজি স্যালুট’ ঠুকে জার্মানিতে ইংলিশ সমর্থক গ্রেপ্তার

পরবর্তী
জার্মানিতে ইংলিশ সমর্থকদের সমাবেশ, বেশিরভাগ যুবক, ক্যাফে ও রেস্তোরাঁর সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

'নাজি স্যালুট' ঠুকে জার্মানিতে ইংলিশ সমর্থক গ্রেপ্তার

সীতাকুণ্ডের ঘটনায় নরেন্দ্র মোদি'র শোক প্রকাশ

সর্বশেষ

আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রোবটও চাইছে টিপস, কিন্তু সেই টাকা যাচ্ছে কার পকেটে?

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে ফিরছেন প্রিন্স হ্যারি ও মেগান

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

গাজায় ত্রাণকর্মী জোমি ফ্রাঙ্ককম হত্যার বিচার না হওয়ায় ক্ষুব্ধ অস্ট্রেলিয়া

আগস্ট ২০, ২০২৬

তিন জেলায় নতুন ডিসি

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT