বিনোদন

‘সিংহাম এগেইন’ এর দীর্ঘতম ট্রেলার!

সিংহাম এগেইন সিনেমার ট্রেলার দৃশ্য, চরিত্ররা অস্ত্র হাতে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিংহাম এগেইন সিনেমার ট্রেলার থেকে একটি দৃশ্য যেখানে চরিত্ররা অস্ত্র হাতে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, পটভূমিতে ধোঁয়া ও আকাশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

এ বছর বলিউডের সবচেয়ে বড় সিনেমা হতে যাচ্ছে ‘সিংহাম এগেইন’। যার আভাস মিললো সদ্য প্রকাশ্যে আসা এই ছবির দীর্ঘ ট্রেলারে। ৪ মিনিট ৪৮ সেকেন্ডের ট্রেলারে মোটামুটি গোটা ছবির ইঙ্গিত তুলে ধরা হয়েছে!

এবারের দীপাবলিতে রামায়ণের কায়দায় যে রোহিত শেঠি কপ ইউনিভার্স কেস সলভ করবে সেটা স্পষ্ট। ধুন্ধুমার অ্যাকশন করবেন অজয় দেবগন, দীপিকা পাডুকোন, রণবীর সিং, অর্জুন কাপুর।

‘সিংহাম এগেইন’ ছবিটির ঝলকের প্রথমেই দেখা যায় কারিনা কাপুর রাম সীতার গল্প বলেছেন যা তাদের ছেলের মোটেই বিশ্বাস করেন না। উল্টে বাবা বাজিরাও সিংহাম ওরফে অজয় দেবগনকে জিজ্ঞেস করেন যে তিনি কি মাকে কেউ অপহরণ করলে তিনি উদ্ধার করবেন কিনা। আর সেই থেকে শুরু হয় গল্প।

রাম হিসেবে ধরা দেন অজয়। লক্ষ্মণ হিসেবে আসেন আরেক পুলিশ অফিসার টাইগার শ্রফ। হনুমান হিসেবে দেখা মিলবে রণবীর সিং। জটায়ু হিসেবে থাকবেন অক্ষয় কুমার। এছাড়াও শক্তি রূপে দেখা যাবে দীপিকা পাডুকোনকে। আর রাবণ? অর্জুন কাপুর রাবণ চরিত্রে ধরা দেবেন। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় ধরা দেবেন সিআইডির দয়া।

গোটা ট্রেলার জুড়ে রামায়ণের মিল টানার পাশাপাশি ধরা পড়ল ধুন্ধুমার অ্যাকশন। হেলিকপ্টার, গাড়ি অ্যাক্সিডেন্ট, ব্লাস্ট, ইত্যাদির দৃশ্য। সবটা মিলিয়েই সিংহাম এগেইনের ট্রেলার যে মুক্তি পেতে না পেতেই দর্শকদের নজর কেড়েছে তা বলার অপেক্ষা রাখে না। তুমুল প্রশংসা পেয়েছে এটি। দর্শকরা জানিয়েছেন তারা অপেক্ষা করে আছেন ছবিটির জন্য।

রোহিত শেঠি পিকচার্জ এবং দেবগন ফিল্মসের প্রযোজনায় আগামী ১ নভেম্বর দীপাবলিতে মুক্তি পাবে ছবিটি।  – হিন্দুস্থান টাইমস

বিষয়:'সিংহাম এগেইন' অক্ষয় কুমার অজয় দেবগণ অজয় দেবগন অর্জুন কাপুর কারিনা কাপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…