বিনোদন

কারিনাকে দ্বিতীয় জয়া বচ্চন বলে কটাক্ষ!

কারিনাকে দ্বিতীয় জয়া বচ্চন বলে কটাক্ষ!

যে কোন অনুষ্ঠানে তারকাদের দেখলেই একের পর এক ক্যামেরায় ক্লিক। এমন দৃশ্য দেখে মাঝেমধ্যেই রেগে আগুন হয়ে যান কেউ কেউ। যদিও সেই তালিকায় সবচেয়ে এগিয়ে জয়া বচ্চন। তিনি হাবভাবে বহুবার বুঝিয়ে দিয়েছেন এই আচমকা ক্লিক একেবারেই পছন্দ না তার। যে কারণে একাধিক সময়ে সমালোচিতও হয়েছেন জয়া।

এবার সেই একই দৃশ্য দেখা গেল কারিনা কাপুরের ক্ষেত্রেও। অনেকেই তাকে দ্বিতীয় জয়া বচ্চন বলেও উল্লেখ করেছেন। কিন্তু হঠাৎ কেন কারিনাকে জয়া বলে সম্বোধন করছে নেটদুনিয়ার একাংশ?

সম্প্রতি ‘দায়রা’র ট্রেলার লঞ্চের বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে অভিনেত্রীকে নানা ভঙ্গিমায় ক্যামেরায় পোজ দেওয়ার জন্য আবদার করতে থাকেন পাপারাজ্জিরা। তাদের কথা ফেলেননি অভিনেত্রী।

তবে বেশ কয়েকটি ছবি তোলার পরে চোখে মুখে বিরক্তির ছাপ কারিনার। এরপরে একটা সময়ে নিজের জুতোর দিকে তাকিয়ে ইশারা করতে থাকেন। হিল পরায় এত হাঁটাহাঁটি একেবারেই সম্ভব নয় বলে বুঝিয়ে দিয়েছেন কারিনা। যদিও তার পরেও কিছু পাপারাজ্জিরা আবদার করতে থাকেন ছবি তোলার।

খানিক পরে বিরক্তি চেপে রাখতে না পেরে কারিনা বলে ওঠেন, ‘কখনও এদিকে, কখনও ওদিকে। বুঝতে পারছেন না হিলস পরেছি।’ কেউ কেউ কারিনার এমন আচরণকে ‘জয়া বচ্চনের বোন’ বলেও উল্লেখ করেন। কেউ আবার বলেন, ‘ওই তো আরও এক জয়া বচ্চন এসে গেছে।’

বিষয়:কারিনা কাপুরজয়া বচ্চন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…