বিনোদন

‘থ্রি ইডিয়টস’র সিক্যুয়েল নিয়ে আমিরের বড় ঘোষণা!

‘থ্রি ইডিয়টস’র সিক্যুয়েল নিয়ে আমিরের বড় ঘোষণা!

দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে রাজকুমার হিরানী পরিচালিত ‘থ্রি ইডিয়টস’র সিক্যুয়েল নিয়ে। যার খবর আসার পর থেকেই দর্শকের উন্মাদনা চোখে পড়ার মতো। এবার জানা গেল, কিছু দিনের মধ্যেই ছবির চিত্রনাট্যের চূড়ান্ত খসড়া শোনার অপেক্ষায় আমির খান।

২০০৯ সালে মুক্তি পেয়েছিল ‘থ্রি ইডিয়টস’। প্রায় ১৭ বছর আগে তৈরি সফল সেই ছবির সিক্যুয়েল আসতে চলেছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক অনুষ্ঠানে সেই নিয়ে মুখ খুললেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’। এদিন বিভিন্ন বিষয়ে আলোচনার মাঝে, এই ছবি নিয়েও আশার আলো দেখালেন অভিনেতা-প্রযোজক।

নতুন ছবির গল্প নিয়ে এখনই মুখ না খুললেও আমির জানান যে, রাজকুমার চিত্রনাট্য তৈরির কাজ করছেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে চূড়ান্ত খসড়া শোনার অপেক্ষায় রয়েছেন তিনি। সব কিছু ঠিকঠাক এগিয়ে গেলে, পরবর্তী পদক্ষেপ নেয়া সম্ভব হবে।

ছবির প্রথম ভাগে আমির ছাড়াও ছিলেন আর মাধবন, শারমান জোশী, কারিনা কাপুর-সহ আরও অনেকে। ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের জীবন, প্রাতিষ্ঠানিক চাপ এবং নিজের পছন্দের পথে এগিয়ে যাওয়ার লড়াই এই সব কিছু নিয়েই তৈরি হয়েছিল ছবির গল্প। বক্স অফিসেও বিপুল আয় করে ছবিটি।

এই ছবির সাফল্যের পর ২০১৪ সালে ‘পিকে’ ছবিতে আবারও একসঙ্গে কাজ করেছিলেন আমির ও রাজকুমার। সেই ছবিও বাণিজ্যিক ভাবে সফল। ‘থ্রি ইডিয়ট্‌স’-এর সিক্যুয়েল বাস্তবায়িত হলে, আবার একসঙ্গে কাজ করবে এই জুটি।

বিষয়:‘থ্রি ইডিয়টস’ ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান আর মাধবন কারিনা কাপুর রাজকুমার হিরানী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…