চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজীবন দর্শকদের হৃদয়ে সংগীতের ‘প্রিয়তমা’ হতে চেয়েছি: কোনাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১২ অপরাহ্ণ ০৩, আগস্ট ২০২৩
বিনোদন
A A
কোনাল হাসিমুখে বসে আছেন, সুন্দর পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

গান দিয়ে সুসময়ে আছেন চ্যানেল আই সেরাকণ্ঠের মুকুট জয়ী শিল্পী কোনাল। বিশেষ করে প্লে-ব্যাকে এই শিল্পীর গান মানেই যেন হিট! শ্রোতাদের মুখে মুখে শোনা যাচ্ছে! চলতি বছর মুক্তি পাওয়া ছবিগুলোর মধ্যে যে তিনটি গান সবচেয়ে বেশী জনপ্রিয়তা পেয়েছে, প্রতিটি গানই কোনালের গাওয়া!

ঈদুল ফিতরে ঈদে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত তপু খানের ছবি ‘লিডার আমিই বাংলাদেশ’-এ জাহিদ আকবরের লেখা ও নাভেদ পারভেজের সুর সংগীতে কোনালের ‘সুরমা সুরমা’ গানটি জনপ্রিয়তা পায়। যেখানে দ্বৈতভাবে কণ্ঠ দেন ইমরান মাহমুদুল।

ঈদুল আযহায় মাহফুজ-বুবলীর ‘প্রহেলিকা’ ছবিতে কোনালের ‘মেঘের নৌকা’ গানটি ব্যাপক প্রশংসা অর্জন করে। এ গানে কণ্ঠ দেয়ার পাশাপাশি সুর সংগীত করেন ইমরান, গানটি লেখেন আসিফ ইকবাল।

Banglabid

এ দুই গানের সাফল্যের মধ্যেই শাকিব খানের ‘প্রিয়তমা’ ছবির ‘ও প্রিয়তমা’ গানটি প্রকাশের পর রীতিমত শোরগোল ফেলে। মাত্র একমাসে দুটি ইউটিউব চ্যানেল থেকে ছয় কোটির বেশী ভিউ হয়! প্রথম কোনো বাংলা ছবির গান হিসেবে জায়গা করে নেয় গ্লোবাল ১০০ টপ লিস্টের ৩৫-এ! মুক্তির একমাস পরেও গানটি আছে ট্রেন্ডিংয়ে!

কোনালের সঙ্গে ‘ও প্রিয়তমা’ গানে কণ্ঠ দেন বালাম। আকাশ সেনের সুর সংগীতে এই গানটিও লেখেন আসিফ ইকবাল।

সুরমা সুরমা, মেঘের নৌকা, ও প্রিয়তমা তিনটি গানই কোনালের প্রিয়। তিনি মনে করেন, এসব গানের মাধ্যমে তিনি মানুষের নিঃস্বার্থ ভালোবাসা পাচ্ছেন। গানগুলো যেমন হিট হয়েছে তেমনি এগুলো দিয়ে চমৎকার তিনটি ছবি দর্শক দেখতে পেয়েছেন। সিনেমা ইন্ডাস্ট্রির জন্য এটি শুভ লক্ষণ।

Reneta

পরপর তিনটি হিট গান উপহার দেয়ায় চলচ্চিত্র ও গান সংশ্লিষ্টরা বলছেন, কোনাল এখন দেশের শীর্ষ প্লেব্যাক শিল্পী! চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে প্রসঙ্গটি টানতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই শিল্পী শ্রদ্ধায় নতজানু হয়ে বললেন, ‘এমন মন্তব্য শুনে আমার ভালো লাগে। সেরা কণ্ঠের মঞ্চ থেকে বেরিয়ে ক্যারিয়ার শুরু করি এবং গত ১৪ বছরে অনেক কষ্ট করেছি, এখনও শিখে যাচ্ছি। প্রতিটি গানে আমি সর্বোচ্চ দেয়ার চেষ্টা করি।’

চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে কোনাল বলেন, এখনও প্রতিযোগিতার মধ্যে দিয়ে যাচ্ছি, তবে সেটা মানুষের মন জয় করার প্রতিযোগিতা। এক নাম্বার কিংবা শীর্ষ অবস্থানে আছি কিনা জানি না, তবে আমি বুঝতে পারছি যে মানুষ আমাকে প্রচণ্ড ভালোবাসা দিচ্ছে। আজীবন দর্শকদের হৃদয়ে সংগীতের ‘প্রিয়তমা’ হতে চেয়েছি এবং আমি অনুভব করছি মানুষের কাছ থেকে সেই ফিডব্যাক পাচ্ছি। এটাই আমার কাছে সবচেয়ে সুখের অনুভূতি।

তিনি বলেন, গান করার সময় সবসময় মাথায় রাখি যেন সর্বাধিক দর্শকদের কাছে পৌঁছায়। তারপর দর্শক তাদের ভালো লাগা কিংবা মন্দ লাগা শেয়ার করুক। তবে এত কম সময়ে ‘ও প্রিয়তমা’ যেভাবে দর্শকদের কাছে পৌঁছেছে এতে আমিও আশ্চর্য হয়েছি। আর শাকিব খান যেখানে থাকেন সেখানে স্বল্প সময়ে এমন আগুন লাগা ব্যাপার থাকেই। ক্রিকেট মাঠ থেকে সিনেমার পর্দা, ঘরে বাইরে সবখানে এই গান বাজছে; এটাই বড় প্রাপ্তি। আমি মনে করি একজন শিল্পীর জীবনে এমন একটি গানই যথেষ্ট! যেখানে আমার পর পর গানগুলো দর্শক পছন্দ করছে, এই ভালোবাসা প্রকাশ করা সম্ভব?

মুক্তির পঞ্চম সপ্তাহেও বাংলাদেশের ৪৫ সিনেমা হলসহ আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, প্যারিসে চলছে ‘প্রিয়তমা’। এখনও ঢাকার সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সগুলোতে হাউজফুল দিচ্ছে ছবিটি। ইতোমধ্যে ২৭ কোটি টাকার গ্রস কালেকশন হয়েছে, যা বাংলা ছবির ইতিহাসে রেকর্ড পরিমাণ সেল!

শাকিবের এই ছবির এই সাফল্য উদযাপন করছেন তার ভক্তরা। বিষয়টি নজর এড়ায়নি কোনালের। তার কাছে মনে হচ্ছে, প্রিয়তমার এই সাফল্যে অনুপ্রাণিত করতে পারতো গোটা চলচ্চিত্র সংশ্লিষ্টরা। তিনি বলেন, আমি ব্রাজিলের ফ্যান, এরপরেও মেসি বিশ্বসেরা এটা তো কখনও অস্বীকার করতে পারবো না। শাকিব খান বাংলা ফিল্মের কাণ্ডারি। তার বিরোধিতা করা বা তার ভালো কাজগুলোকে সাপোর্ট না দেয়া নির্বোধের মতো কাজ।

কোনাল বলেন, ফিল্ম ইন্ডাস্ট্রি একটি পরিবার হলেও কোথায় যেন আমরা নিজেদের সাফল্যকে উৎসাহ দিতে কাপর্ণ্য করছি। গত বছরও দেখেছি যেসব ছবি ভালো গেছে অনেকেই ফেসবুকে পোস্ট দিয়ে দর্শকদের সিনেমা হলে যেতে উদ্বুদ্ধ করেছেন। কিন্তু কেন যেন ‘প্রিয়তমা’র সাফল্যে এটি কম! তাই আমাদের উচিত ছিল দেশের পাশাপাশি বিদেশেও প্রিয়তমা ও শাকিব খান যেখানে আলোচনা তৈরি করেছেন তাকে আরও বেশী অনুপ্রাণিত করা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়ইমরানকোনালপ্রহেলিকাপ্রিয়তমাবালামলিড বিনোদনলিডার আমিই বাংলাদেশশাকিব খানশিল্পীসিনেমাসেরাকণ্ঠ
শেয়ারTweetPin

সর্বশেষ

মাতারবাড়ির গভীর সমুদ্রবন্দর ও কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নাটোরে প্রয়াত সাবেক প্রতিমন্ত্রীর বাড়িতে হামলা

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

চুল বিক্রি করে ঘরভাড়া দেওয়া সেই রেহানার পাশে প্রতিমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক  

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT