আন্তর্জাতিক

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর সিঙ্গাপুর

সিঙ্গাপুরে মারিনা বে স্যান্ডসের লেজার ও লাইট শো, ডাউনটাউন স্কাইলাইন ব্যাকগ্রাউন্ডে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিঙ্গাপুরের মারিনা বে স্যান্ডসের লেজার ও লাইট শো, ডাউনটাউন স্কাইলাইন ব্যাকগ্রাউন্ডে, রাতের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

সিঙ্গাপুর প্রথমবারের মত বিলাসবহুল জীবনযাপনের জন্য বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকার শীর্ষে উঠে এসেছে। এই তালিকায় তারা পেছনে ফেলেছে নিউইয়র্ক, লন্ডন এবং হংকং এর মত শহরকে।

জুলিয়াস বেয়ার গ্রুপ লিমিটেডের একটি প্রতিবেদন এই তথ্য উঠে এসেছে। আবাসিক সম্পত্তি, গাড়ি, বিজনেস ক্লাস ফ্লাইট, বিজনেস স্কুল, ডিনার এবং অন্যান্য বিলাসিতা বিশ্লেষণ করে জুলিয়াস বেয়ারের লাইফস্টাইল সূচক বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ২৫টি শহরের এই তালিকায় বের করেছে।

প্রতিবেদন অনুযায়ী, গাড়ির দামের জন্য এটি বিশ্বব্যাপী সবচেয়ে ব্যয়বহুল শহর। এখানে উচ্চ জীবনযাত্রার মান এবং স্থানীয় অবকাঠামোর চাহিদা বোঝায় যে এখানকার জীবন সস্তা নয়। দেশটিতে আবাসনের চাহিদা অনেক, শিক্ষা খরচও অনেক বেশি। এখানকার স্বাস্থ্য বীমা অন্যান্য দেশের গড়ের তুলনায় ১০৯ শতাংশ বেশি।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সাংহাই। তৃতীয় স্থানে রয়েছে হংকং। লন্ডন গতবারের দ্বিতীয় স্থান থেকে এবার চতুর্থ স্থানে নেমে এসেছে। নিউইয়র্ক আছে পঞ্চম অবস্থানে।

বিষয়:ব্যয়বহুল শহর সিঙ্গাপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…