ভয়ঙ্কর সুন্দর ব্রাজিল, সিঙ্গাপুরের জালে ৭ গোল দিয়ে জিতল

ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে এসে প্রথম ম্যাচে জাপানের বিপক্ষে হারের পর সিঙ্গাপুকে বড় ব্যবধানে হারিয়ে দিলো ব্রাজিল। ঘরের মাঠে পাত্তাই পায়নি সিঙ্গাপুর, সেলেসাওরা তুলেছে ৭-০ গোলের বড় জয়। হ্যাটট্রিক করেছেন ভিনিসিয়াস জুনিয়র।
মঙ্গলবার সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই অধিপত্য দেখায় লাতিন আমেরিকার দেশটি। একের পর এক আক্রমণ চালায় স্বাগতিকদের রক্ষণে। নবম মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের গোলে লিড নেয় ব্রাজিল। ছয় মিনিট পর আরেকটি গোল করেন রিয়াল মাদ্রিদ তারকা।
ম্যাচের ২১তম মিনিটে আরও একটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন ভিনিসিয়াস। ৩১ মিনিটে লুইজ হেনরিকের গোলে ৪-০তে এগিয়ে যায় ব্রাজিল। ওই ব্যবধানে বিরতিতে যায় দুদল।
বিরতিতে থেকে ফিরেও আক্রমণের ধার ধরে রাখে ব্রাজিল। ৫১ মিনিটে এস্তেভাও উইলিয়ান গোল করেন। কিছুপর আরও একটি গোল করেন রায়ান। ৭৪ মিনিটে নিজেদের জালে বল জড়ান সিঙ্গাপুরের সুহাইম, ব্যবধান দাঁড়ায় ৭-০। শেষঅবধি বড় ব্যবধানে জয় তুলে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির শিষ্যরা।





