চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পানমশলার প্রচারেও দেখা যায় না দক্ষিণী অভিনেতাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৫ অপরাহ্ণ ১০, জুলাই ২০২৪
অন্যান্য, বিনোদন
A A
Three Bengali men with distinct styles and expressions in a promotional image. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহরুখ খান হোক কিংবা অক্ষয় কুমার অথবা অজয় দেবগন বলিউডের প্রথম সারির দাপুটে এই অভিনেতাদের প্রায়ই দেখা যায় পানমশলা কিংবা মদের বিজ্ঞাপনে। কিন্তু দক্ষিণী অভিনেতারা কখনও গুটখা-পানমশলা, সিগারেট বা মদের বিজ্ঞাপন করেন না। যার পিছনে রয়েছে এক বিশেষ কারণ। সম্প্রতি অভিনেতা সিদ্ধার্থ ফাঁস করেছেন সেই গোপন রহস্য।

১২ জুলাই মুক্তি পেতে চলেছে এস শঙ্কর পরিচালিত বহুভাষিক ছবি ‘ইন্ডিয়ান ২’। সারা ভারতে এই ছবি মুক্তি পাবে ‘হিন্দুস্তানি ২’ নামে। এটি ১৯৯৬ সালের ছবি ‘হিন্দুস্তানি’র সিক্যুয়েল। প্রায় ২৮ বছর পর সিক্যুয়েল মুক্তি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যেও আগ্রহ রয়েছে। এই ছবিতে কমল হাসানের সঙ্গে দেখা যাবে সিদ্ধার্থকে।

কমল হাসান এবং রজনীকান্ত দক্ষিণী ইন্ডাস্ট্রির দুই মহারথী সম্পর্কে বলতে গিয়েই সিদ্ধার্থ বলেন, এই দুই তারকার জন্যই দক্ষিণের কোন অভিনেতা কখনও মাদক দ্রব্যের বিজ্ঞাপন করেন না।

Banglabid

সিদ্ধার্থ বলেন, “বহু বছর আগে কমল হাসন এবং রজনীকান্ত সিদ্ধান্ত নিয়েছিলেন তারা এমন কোন বিজ্ঞাপনে কাজ করবেন না যাতে সিগারেট, মদ বা পানমশলার মতো ক্ষতিকারক বস্তুর প্রচার হয়। ফলে আর কোন অভিনেতাই এই কাজ করার কথা ভাবেননি।”

‘হিন্দুস্তানি ২’ ছবির প্রসঙ্গে বলতে গিয়ে সিদ্ধার্থ জানান যে, কমল হাসানের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া তার কাছে শুধু ভাগ্যের ব্যাপার তা-ই নয়, নিশ্চয়ই এটি তার কোন সুকর্মের স্বীকৃতি। ঈশ্বরের নির্দেশেই এই সুযোগ পেয়েছেন বলে মনে করেন অভিনেতা।- নিউজ এইট্টিন 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কমল হাসানদক্ষিণী অভিনেতারজনীকান্তসিদ্ধার্থ
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৫৬ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

আগামীর বাংলাদেশের রাজনীতিতে নারীদের পথ বড় কন্টকময়

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় জোরদার নিরাপত্তা, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

আগস্ট ১৪, ২০২৬

ব্যাটারিচালিত রিকশায় শৃঙ্খলা ফেরাতে যে নতুন সিদ্ধান্ত

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT